নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
মুসলিমনগর কেএম উবি’র প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করলো পরাজিত সভাপতি আবুল কাশেম গং!

মুসলিমনগর কেএম উবি’র প্রধান শিক্ষককে পদত্যাগে বাধ্য করলো পরাজিত সভাপতি আবুল কাশেম গং!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বিদ্যালয়ের সভাপতি পদে পরাজিত হওয়ার ক্ষোভে প্রধান শিক্ষককে জোড়পুর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। ফতুল্লা মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ইব্রাহিমকে পদত্যাগে বাধ্য করতে তার বাড়িতে হামলা ও প্রাণনাশের হুমকি অভিযোগ ওঠেছে বিদ্যালয়ের পরাজিত সভাপতি মুসলিমনগরের মৃত ওহাব সরদারের ছেলে আবুল কাশেম গংদের বিরুদ্ধে।
সভাপতি পদের জন্য সাবেক সভাপতি আবুল কাশেম ও এড. সুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ভোটের মাধ্যমে এড. সুজন কে সভাপতি নির্বাচিত করে। তৎকালীন সময়ে পরাজিত সভাপতি প্রার্থী আবুল কাশেমের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে শারীরিক ভাবে লাঞ্চিত করে। এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আসাদুজ্জামান ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটনের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সরকারের পট পরিবর্তনের পর সারা দেশে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনের সুযোগকে কাজে সুচতুর আবুল কাশেম বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমকেএম ইব্রাহিমেকে পদত্যাগে বাধ্য করতে কূটকৌশল অবলম্বন করে। তারই ধারাবাহিকতায় গত ১৯ আগষ্ট শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইব্রাহীমকে জোরপুর্বক পদত্যাগ করারনোর জন্য পরাজিত সভাপতি আবুল কাশেম তার অনুসারীদের নিয়ে সারদিন বিদ্যালয়ে অবস্থান করে। আবুল কাশেম ও তার অনুসারীরা জানতে পারেন প্রধান শিক্ষক এমকেএম ইব্রাহিম চিকিৎসার জন্য ছুটিতে আছেন।
এরপর বিকাল ৫ টা দিকে আবুল কাশেমের অনুসারী মৃত.মজিদ সরদারের ছেলে মুসলিম,মৃত.আসাদ আলীর ছেলে আজিজ মাষ্টার,হাজি মহসিনের ছেলে মোক্তার হোসেন,মুহাম্মদের ছেলে ইদ্রিস,মফিজউদ্দিন বেপারীর ছেলে কালাম, মৃত.মোহাম্মদ আলী সরদারের ছেলে ইদ্রিস আলী মিন্টুসহ প্রায় ৫০/৬০ জন নরসিংপুর প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে তার স্ত্রী-সন্তানকে হুমকী দেয়। এতে তার স্ত্রী-সন্তান ভীতসন্তট হয়ে কান্নাকাটি করে এবং একে ইব্রাহিমকে ফোন দিলে রাত ১০টায় তিনি বিদ্যালয়ে আসেন। এ সময় বিদ্যালয়ে আগে থেকেই পরাজিত কাশেম ও তার অনুসারিরা সংঘবদ্ধভাবে উপস্থিত ছিলো। প্রধান শিক্ষক স্কুলে উপস্থিত হওয়া মাত্র তার উপর কাশেম এর অনুসারীরা মারমুখী হয়ে উঠেন এবং তাকে জোড়পুর্বক পদত্যাগ পত্রে সই করাতে বাধ্য করেন।
এ বিষয়ে আবুল কাশেমের মুঠোফোনে জানতে একাধিকার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কাশেমের সাথে থাকা আজিজ মাষ্টারের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,আপনি ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেন আমরা বাসা গিয়েছি কিনা। তাছাড়া উনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। দিনের পরিবর্তে রাত ১০টায় কেনো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাত ৯টায় উনার স্কুলে আসার কথা ছিলো। তাছাড়া উনি শিক্ষার্থীদের তোপের মুখেই পদত্যাগ করেছেন। রাত ৯টায় শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে স্কুলে কেনো থাকবে এমন প্রশ্নের উত্তওে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!