নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
জিয়া পরিবার ও ধানের শীষের নাম ভাঙ্গিয়ে শাহ আলমের ভোট প্রার্থনা!!

জিয়া পরিবার ও ধানের শীষের নাম ভাঙ্গিয়ে শাহ আলমের ভোট প্রার্থনা!!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী শাহ আলমকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পরও তিনি বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের নাম ব্যবহার করে ভোট প্রার্থনা করছেন এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধুমাত্র অভিযোগই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে শাহা আলমের হরিন মার্কার নির্বাচনী প্রচারনার ক্যাম্প ধানের শীষের গান বাজিয়ে হরিন মার্কায় ভোট চেয়ে নৃত্য করছেন এক ব্যক্তি। তাছাড়া ভোটারদের নিকট গিয়ে শাহ আলম বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছেন আমিই বিএনপি।
তাছাড়া শাহ আলম ও তার সমর্থকেরা নির্বাচনী প্রচারনায় শ্লোগানে বলে থাকে “বিএনপির মার্কা, তারেক রহমানের মার্ক,খালেদা জিয়ার মার্কা হরিণ” যা চরম প্রতারনার শামিল।
বিষয়টি শুধু রাজনৈতিক শিষ্টাচারের প্রশ্ন নয়, বরং সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে যুক্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সকল অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন এবং আগামী বৃহস্পতিবার তাকে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ইঙ্গিত দেয়, অভিযোগগুলোকে হালকাভাবে দেখা হচ্ছে না।
নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি কোনো রাজনৈতিক দলের নাম, প্রতীক বা দলের শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে ভোট চাইতে পারেন না। শাহ আলম বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কৃত হওয়ায় দলটির সঙ্গে তার সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক বর্তমানে নেই। সে অবস্থায় বিএনপি বা জিয়া পরিবারের নাম ব্যবহার করে ভোট চাওয়া হলে তা ভোটারদের বিভ্রান্ত করার শামিল হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির শক্ত ভোটব্যাংক থাকায়, দলের নাম ভাঙিয়ে ভোট চাওয়া নির্বাচনের সমতা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
শাহ আলমের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ হলো টাকার বিনিময়ে ভোটারদের ‘হরিণ’ প্রতীকে ভোট দিতে প্রলুব্ধ করা। ভোটারদেকে গোপনে টাকা করে প্রদান করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
একাধিক প্রার্থীর পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হয়েছে, যা প্রমাণিত হলে তা সরাসরি নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য হবে।
নির্বাচনী আইনে অর্থ বা অন্য কোনো সুবিধার মাধ্যমে ভোট কেনা শাস্তিযোগ্য অপরাধ। এই অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে কমিশন প্রাথমিক পদক্ষেপ নিলেও, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত ও নিরপেক্ষ সিদ্ধান্তই নির্বাচন নিয়ে জনআস্থার মূল ভিত্তি।
বিশ্লেষকদের মতে, যদি অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তবে তা শুধু একটি আসনের নির্বাচন নয়, বরং পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সব মিলিয়ে, শাহ আলমকে ঘিরে ওঠা অভিযোগগুলো নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনকে আরও সংবেদনশীল করে তুলেছে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন ও প্রশাসন এই অভিযোগগুলো কতটা কঠোরতা ও স্বচ্ছতার সঙ্গে মোকাবিলা করে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!