নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
শুভ নিখোঁজ: ডেভিডের ভাগিনা রানাকে বাচাঁতে গান্ধী পোকার দৌড়ঝাপ!!

শুভ নিখোঁজ: ডেভিডের ভাগিনা রানাকে বাচাঁতে গান্ধী পোকার দৌড়ঝাপ!!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চানমারী এলাকায় মাদক ব্যবসার আধিপাত্য বিস্তারে শুভ নামে এক যুবককে মুঠোফোনে ডেকে নিয়ে মারধর করে গুম করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানার বিরুদ্ধে। এ ঘটনায় শুভ’র স্ত্রী মো.পিংকি ফতুল্লা মডেল থানায় সাখাওয়াত হোসেন রানাগংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে শুভ অপহরনের দুইদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও তাকে উদ্ধার করতে না পারায় শংকায় দিনানিপাত করছেন তার পরিবারের সদস্যরা।
তবে স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায় যে, গত ৫ মার্চ শুভ’র নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা চাষাড়া রেললাইনের পাশে অবস্থিত মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানার গ্যারেজে অতর্কিতভাবে চাপাতিসহ হামলা চালায়। এ সময় জীবন বাচাতে রানা ও কাশেমসহ তার বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। তারা আরও বলেন,মুলত ইসদাইর ও আশপাশ এলাকায় মাদকের বিস্তার এককভাবে নিয়ন্ত্রন করতেই সাখাওয়াত হোসেন রানা এবং শুভ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে মাদকের নিয়ন্ত্রন রাখতে রানা ও তার সহযোগি কাশেমগংরা সুকৌশলে শুভকে বাসা থেকে ডেকে নিয়ে গুম করে ফেলে। তবে চাষাড়া রেলষ্টেশনের আশপাশের লেঅকজন বলেন,শুভ ধরে নিয়ে যাওয়ার সময় সাখাওয়াত হোসেন রানা তার ব্যক্তিগত পিস্তল থেকে দুটি ফাকা গুলিও করেন। পুলিশ চাইলে রেলষ্টেশনে থাকা সিসিটিভির ফুটেজও চেক করতে পারেন।
এ দিকে শুভকে গুমের পর তার পরিবারের পক্ষে থানায় অভিযোগ দায়েরের পর থেকে থানা পুলিশ শুভকে উদ্ধারে অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে শুভকে গুমের ঘটনায় সাখাওয়াত হোসেন রানা নিজেকে এ ঝামেলা থেকে মুক্ত করতে দলের নেতাদের নিয়ে তৎপরতা শুরু করেছে বলে একাধিক সুত্র জানায়। তবে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানাকে বাচাঁতে আদাজল খেয়ে নেমেছেন মহানগর বিএনপির এক “গান্ধী পোকার” নেতা নাকি এসেছিলেন বলে সুত্রটি নিশ্চিত করেছেন। সেই গান্ধী পোকা নেতা নাকি রানার পক্ষে সাফাই গাইতে ফতুল্লা মডেল থানাতেও এসেছিলেন সোমবার রাতে।
স্থানীয়রা জানান,ইসদাইর রেললাইন ও আশপাশের এলাকাটি হচ্ছে বর্তমান সময়ে শহরের অন্যতম মাদকের জোন। আর এ জোনটি নিয়ন্ত্রনে নিতে মাদক বিক্রেতাদের একাধিক গ্রুপ একের পর এক অপরাধ/গুম ও হত্যাকান্ডের মত ঘটনা ঘটাতে দ্বিধাবোধ করছেনা। ইতিপুর্বে কয়েক গুম ও হত্যাকান্ডের ঘটনায় জড়িতদেরকে গ্রেফতার না করার ফলে এ কাজে পারদর্শীরা তাদের ক্ষমতা দেখাচ্ছে একে অপরের বিরুদ্ধে। তারা আরও বলেন,সাখাওয়াত হোসেন রানা প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেভিডের ভাগিনা এবং শহরের অন্যতম একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। যার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। গত প্রায় মাস খানেক পুর্বে ফতুল্লা মডেল থানা পুলিশ প্রায় ৭০০ বোতন ফেন্সিডিল সদৃশ্য যে ট্যাপেন্ডাইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সেটাও নাকি এ আলোচিত মাদক ব্যবসায়ী সাখাওয়াত হোসেন রানার ছিল বলে জানান স্থানীয়রা।
রানা বাহিনীর হাতে গুম হওয়া শুভ ছিলো অপর আলোচিত ইসদাইরের রাজ্জাক বাহিনীর অন্যতম সদস্য। রাজ্জাকের ছেলে ওয়াসিম এবং অপহৃত শুভ নাকি একে অপরের ঘনিষ্ট বন্ধু। স্থানীয়রা আরো জানান,শুভ গুমের পর থেকেই রানা ও তার বাহিনীর সদস্যরা গা ঢাকা দিয়েছেন।
রানা বাহিনীর হাতে গুমের শিকার শুভকে উদ্ধার এবং রানা-কাশেমসহ তার দলের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনতে শুভ’র পরিবার এবং ইসদাইরের সাধারন মানুষ পুলিশ ও র‌্যাবের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!