নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
সন্ত্রাস,চাদাঁবাজি ও নৈরাজ্যে সমাবেশে বিএনপির নেতা উজ্জলের যোগদান

সন্ত্রাস,চাদাঁবাজি ও নৈরাজ্যে সমাবেশে বিএনপির নেতা উজ্জলের যোগদান

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সন্ত্রাস,চাদাঁবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে নারায়ণগঞ্জ জেলা তাঁতী দল ও ফতুল্লা ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও সাবেক ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাটের নেতৃত্বে প্রায় একহাজার নেতাকর্মী নিয়ে সভাস্থলে যোগদান করেছেন। শনিবার ( ৩০ অক্টোবর ) বিকেল সাড়ে ৩টায় ইসদাইর এলাকা থেকে জেলা পরিষদ সংলগ্ন বালুর মাঠে সমাবেশে যোগদান করেন।
মিছিল পুর্বেক এক সংক্ষিপ্ত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা তাঁতী দল ও ফতুল্লা ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল বলেন, বিএনপির একটি পরিচ্ছন্ন ও সুসংগঠিত দল। যে দলের কোন নেতাকর্মী কোন প্রকার সন্ত্রাস,চাদাঁবাজি ও নৈরাজ্যে বিশ্বাসী নয়। দলের ভেতরে ঘাপটি মেরে থাকা কতিপয় অর্থলোভী মানুষই এ সকল অপকর্ম করে বেড়াচ্ছেন যারা দলের সুনাম নয় দুর্নাম করতে মরিয়া হয়ে উঠেছে। তিনি প্রতিটি নেতাকর্মীকে উদ্যেশ্যে করে বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিত প্রান। যে প্রানগুলো দেশ ও দলের স্বার্থে জীবন দিতে সর্বদা প্রস্তুত থাকে। সন্ত্রাস,চাদাঁবাজি ও নৈরাজ্যে সৃষ্টিকারীদের উদ্যোশে তিনি বলেন, বহিরাগত দিয়ে দলকে ভারী ও বিতর্কের মাঝে নিবেননা। আমরা তারুন্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয়ে আছি। সন্ত্রাস,চাদাঁবাজি ও নৈরাজ্য ছেড়ে দলের নিবেদিত প্রান হয়ে কাজ করুন তাহলে আমরা দেশের প্রতিটি মানুষকে একটি সুন্দও বাংলাদেশ উপহার দিতে পারবো। আমাদের নেতা সাবেক সাংসদ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মদ গিয়াসউদ্দিনের সাথে আমরা পুর্বেও ছিলাম,বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
সাবেক ছাত্রদল নেতা ও ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান ইমাম সম্রাট বলেন, বিএনপি একটি নীতি ও আদর্শের দল যে দলের প্রতিটি নেতাকর্মী সাধারন মানুষের কল্যানে কাজ করে থাকেন। অথচ বিগত সময়ে যারা স্বৈরাচারী সরকারের সাথে আতাত করে টাকা উপার্জন করেছেন তারাই আজ দলকে বিতর্কে জড়াতে বিভিন্ন কৌশলে নানা প্রকার অপকর্ম কওে বেড়াচ্ছেন। এতে করে ব্যক্তি লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অন্যতম এ দল। আমরা হাই কমান্ডকে বলবো,যারা দলের ভেতরে থেকে অপকর্ম করে দলকে বিতর্কে জড়াচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করুন। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা তারুন্যের অহংকার তারেক রহমানের নিবেদিত প্রান এবং জেলা বিএনপি সভাপতি আলহাজ মুহাম্মদ গিয়াসউদ্দিন এর রাজপথের কর্মী রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি মাখলেকুল মান্নান পায়েল, ৬ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি বিএনপি শরিফ মাহমুদ, বিএনপি নেতা আব্দুল জলিল,বিশিষ্ট ব্যাবসায়ী শফিকুর রহমান,শাপলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির,শাহী জামে মসজিদ মাদরাসার সভাপতি আব্দুল মান্নান, শাপলা সাংসদের কার্যকরী সদস্য আলম,ফতুল্লা ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম,ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ মমিন ইসলাম,আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর সদস্য সচিব মুক্তার হোসেন.শ্রমিকদল নেতা মোহাম্মদ শুক্কুর,ফতুল্লা থানা জিয়া মঞ্চের সদস্য সচিব রিপন আরমান,বিএনপি নেতা হান্নান,আক্তার,যুবদল নেতা,স্বপন,আমির,মামুন,উৎসব,হাফিজুল, জাকির, আকাশ,সৌরভ,আশিক,জনি,সুমন,সিয়াম,রাতুল,সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!