নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
সাংসদ শামীম ওসমান রনাঙ্গনের পরিক্ষিত সৈনিক মীর সোহেল আলী

সাংসদ শামীম ওসমান রনাঙ্গনের পরিক্ষিত সৈনিক মীর সোহেল আলী

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
কোটা সংস্কার আন্দোলনে দেশের প্রত্যন্ত অঞ্চলের ন্যায় নারায়ণগঞ্জেও ব্যাপক তান্ডবলীলা চালায় বিএনপি-জামাত জোটের নেতাকর্মীরা। আর নারায়ণগঞ্জে এ আন্দোলনে বিএনপি-জামাত জোটের নৈরাজ্য রুখতে সাংসদ শামীম ওসমানের নির্দেশে সর্বদা মাঠে তৎপর ছিলেন ফতুল্লার যুবসমাজের আইডল থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী।
আন্দোলনের শুরু থেকেই সর্বদা তৎপর ছিলেন মীর সোহেল আলী। শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে ভাঙচুর, জ্বালাও-পোড়াও সহিংসতায় যখন অংশ নেয় বহিরাগত দুর্বৃত্তরা ঠিক সেই সময়ে দলের নিবেদিত কর্মীদের নিয়ে মাঠে তার তৎপরতার কারনে ফতুল্লা অঞ্চলে প্রবেশ করতে সাহস পায়নি দুর্বৃত্তরা।
স্থানীয়দের মতে,ফতুল্লার পঞ্চবটী এলাকায় অবস্থিত রাষ্ট্রীয় দুটি বড় তেল বিপননকারী প্রতিষ্ঠান যমুনা এ মেঘনা ডিপোটি তার সার্বিক তত্ত্বাবধানে থাকার ফলে এখানে কোন প্রকার নাশকতা করার সুযোগ পায়নি দুর্বৃত্তরা। এছাড়াও পঞ্চবটী এলাকায় বর্তমানে মুক্তারপুর রুটের দ্বিতল সড়ক নির্মানস্থানটিও ছিলো তার সুদৃষ্টিতে। ফতুল্লার পোষ্টঅফিস,শিবু মার্কেট.আলীগঞ্জ ও পাগলাসহ প্রত্যন্ত স্থানে ছিলো মীর সোহেল আলীর ব্যাপক নজরদারী।
বিএনপি-জামাত জোটের সহিংসতার ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের দিক-নির্দেশনায় মীর সোহেল আলী ছিলেন ফতুল্লা অঞ্চলে সাধারন মানুষের জানমাল রক্ষার কান্ডারী। তার সাথে থাকা অন্যান্য যুবলীগ নেতাকর্মীরাও ছিলেন অতন্দ্র প্রহরীর ন্যায়। এছাড়া বিএনপি-জামাত জোটের নেতাকর্মীরা যেন ফতুল্লা এলাকাতে কোন প্রকার নাশকতা কর্মকান্ড না চালাতে পাওে সে জন্য মীর সোহেল আলী তার নিজ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের খাবারের পাশাপাশি থাকারও ব্যবস্থা করেন। প্রায় ৫দিন পর্যন্ত নিজ অর্থ্যায়নে তিনি দলীয় নেতাকর্মীদেরকে সহযোগিতা করেছেন।
মীর সোহেল আলী একনিষ্ঠকর্মী মো.সাগর গাজী বলেন, আমরা আমাদের নেতার ( মীর সোহেল আলী ) নির্দেশে ফতুল্লায় সরকারী গুরুত্বপুর্ন স্থাপনাসহ সাধারন মানুষের জানমাল রক্ষার্থে দিনরাত কাজ করেছি। আর আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সোহেল আলী ভাই। সহিংসতা চলাকালীন সময়ে তিনি যখন এমপি সাহেবের সাথে বিভিন্নস্থানে গিয়েছিলেন সেই সময়ে আমরা তার কর্মীরা ফতুল্লার বিভিন্নস্থানে অবস্থান করেছি সহিংসতাকারীদের ঠেকাতে।
সাগর গাজীর মত অন্যান্য যুবলীগ কর্মীরা বলেন,বাংলাদেশ আওয়ামীলীগ হচ্ছে দেশের সর্বস্তরের মানুষের দল। আর সেই দলের নিবেদিত প্রান হচ্ছেন ফতুল্লার যুবসমাজের নয়নমনি থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী। তার নির্দেশে আমরা সকল কর্মীরা মাঠে ছিলাম অতন্দ্র প্রহরীর ন্যায়।
তারা আর বলেন, অসুস্থ শরীর নিয়ে নিজ নির্বাচনী এলাকাকে নিরাপদ রাখতে নেতাকর্মীদের নিয়ে মাঠে নামেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান। তিনি সরকারি স্থাপনাসহ জনগণের জানমাল রক্ষায় নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা প্রদান করেন। এমপির সেই দিকনির্দেশনা মোতাবেক আমাদের নেতা মীর সোহেল আলীর নেতৃত্বে আমরা যুবলীগের সকল কর্মীরা মাঠে ছিলাম। হামলাকারীরা প্রথমে হামলার টার্গেটে রাখে এখানকার দায়িত্বরত আইন-শৃঙ্খলা বাহিনীর উপর। এরপর সরকারী স্থাপনাসহ সাধারন ব্যবাসীয়দের প্রতিষ্ঠানগুলো উপর। আমরা সাংসদ শামীম ওসমানের নির্দেশে এবং মীর সোহেল আলী ভাইয়ের সার্বিক তত্তাবধানে নাশকতাকারীদের সকল প্রকার সহিংসতার চিন্তাচেতনা ধুলিসাৎ করতে সক্ষম হই। পাশাপাশি ফতুল্লায় বিভিন্নস্থাপনা আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি।
তারা আরও বলেন,মীর সোহেল আলীর সুনিপুন নেতৃত্বের ফলেই ফতুল্লায় কোন প্রকার নাশকতা করতে পারেনি বিএনপি-জামাত জোট। আমরা মীর সোহেল আলীর মত যোগ্য নেতা ও যোগ্য নেতৃত্ব সবসময় চাই।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!