নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার লামাপাড়া এলাকায় হযরত শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদরাসা প্রাঙ্গণে ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপন করেন।
ঈদের জামাতে ইমামের দায়িত্ব পালন করেন, শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদের খতিব মাওলানা শাহাবুদ্দিন আহমেদ।
জামাতে অংশ নিতে টঙ্গী, গাজীপুর, কেরানীগঞ্জ, পুরান ঢাকা, ডেমরা, সাভার এবং সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ থেকে মুসল্লিরা অংশ নেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।




