নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের গণসংযোগ

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের গণসংযোগ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এখনি বিভিন্ন প্রার্থীর লোকজন হুমকিধমকি দেওয়া শুরু করেছে এবং টেলিফোনের মাধ্যমে মানুষকে ধমকাচ্ছে। আমি মনে করি, প্রশাসন এই বিষয়গুলো দেখার দায়িত্ব পালন করবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে ফতুল্লা রঘুনাথপুর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় এই অভিযোগ করেন তিনি।

শাহ আলম আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর বিএনপি পরিবারের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু আজ তাদের রক্তক্ষরণ হচ্ছে। নারায়ণগঞ্জ আসনে ধানের শীষ মার্কা না থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। নেতাকর্মী এলাকাবাসীর দাবির মুখে বিএনপিকে টিকিয়ে রাখার জন্যই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে আমরা জনগণের প্রার্থী। আল্লাহর রহমতে যদি আমরা নির্বাচিত হই, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এই এলাকার উন্নয়ন সাধন করব।

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “প্রশাসন যদি নিরপেক্ষ থাকে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে নারায়ণগঞ্জ আসনের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত, তারা শুধু নিরপেক্ষ নির্বাচন চায়।

এরপর শাহ আলম মাহমুদপুরে একটি গণসংযোগে নির্বাচিত হলে সর্বপ্রথম ফতুল্লা আশেপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

প্রচারণায় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়নের সাবেক সভাপতি এম.. আকবর, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আতাউর রহমান মোল্লা, যুবদল নেতা আব্দুর রহমান বিশ্বাস, কুতুবপুর ইউনিয়ন নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি জামান মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক যুবদল নেতা আলামিন প্রধান প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!