নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
স্বেচ্ছাসেবক দল নেতা এসকে শাহিনকে নিয়ে সংবাদ প্রকাশে তোলপাড় (ফলোআপ )

স্বেচ্ছাসেবক দল নেতা এসকে শাহিনকে নিয়ে সংবাদ প্রকাশে তোলপাড় (ফলোআপ )

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসকে শাহীনকে নিয়ে জাগো নারায়নগঞ্জ ২৪.কমে প্রকাশিত সংবাদে তোলপাড় সৃষ্টি হয়েছে। অবিলম্বে নানান অপকর্মের হোতা এসকে শাহীনকে দল থেকে বহিস্কার ও গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহন করার দাবী জানিয়েছেন বিএনপির ত্যাগী নেতাকর্মী ও এসকে শাহীনের চাঁদাবাজির শিকার ভুক্তভোগী ব্যবসায়ী মহল।
ফতুল্লা থানা বিএনপির বহিস্কৃত এক নেতার নাম ব্যবহার করে চাঁদাবাজি সহ নানান অপকর্ম করে বেড়াচ্ছে। কেউ তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে তার পালিত কিছু মাদকসেবি ও মাদক বিক্রেতাদের সমন্বয়ে গঠিত কর্থিত কিছু অখ্যাত অনলাইন পোর্টালে এসকে শাহীনের পক্ষে সংবাদ সম্মেলনের নামে গুনগান প্রচার করায়। এমনটাই দাবী করেন শাহীনের বিরুদ্ধে সংবাদ প্রকাশে খুশি হয়ে স্থানীয়রা। তবে তাদের অপ-সাংবাদিকতা নিয়ে স্থানীয় পত্রিকায় একাধিক বার সংবাদ প্রকাশ হয়েছে। এমনকি পোর্টালের সাংবাদিক মাদক সহ আইন শৃঙ্খলা বাহিনী হাতে আটক হয়েছিল।
এদিকে এসকে শাহীনকে নিয়ে সংবাদ প্রকাশের পর স্থানীয়রা অত্র প্রতিবেদককে জানান,আওয়ামীলীগের শাসনামলে শিবু মার্কেটসহ আশপাশ এলাকার আতংক ছিলেন ওসমানীয় সা¤্রাজ্যের অন্যতম দোসর নাসির ওরফে চটপটি নাসির। ৫ আগষ্টের পটপরিবর্তনের পর কিছুদিন গা ঢাকা দিয়ে অন্যত্র লুকিয়ে ছিলেন সেই চটপটি নাসির। কয়েকদিন পর স্বেচ্ছাসেবক দলের এসকে শাহীন তাকে কাছে টেনে নিয়ে সুপরিচিত চাদাঁবাজ নাসির ওরফে চটপটি নাসিরকে দিয়েই পুনরায় ফুটপাতে চাদাঁবাজি শুরু করেন বর্তমানে এসকে শামীনের পালিত চাদাঁবাজ নাসির।
তারা আরও বলেন, এসকে শাহীন অত্যন্ত সুচতুরভাবেই চটপটি নাসিরকে দিয়ে প্রতিদিন আমাদের কাছ থেকে চাদাঁ আদায় করাচ্ছেন। শুধু চাদাঁ নিয়েই ক্ষ্যান্ত নন বরং প্রতিটি দোকান থেকেও মোটা অংকের টাকাও হাতিয়ে নিয়েছেন এ চাদাঁবাজচক্র। যদি কেউ চাদাঁ দিতে অস্বীকৃতি জানাতেন তাহলে পরের দিন সেই দোকানীকে দোকান খুলতে দেয়া হতোনা। তারা অত্র প্রতিবেদককে আরও বলেন,প্রয়োজনে সাংবাদিক ভাইয়েরা আপনারা এখানে আসুন আপনাদের কাছে ভিডিওর মাধ্যমেই জানাবো চটপটি নাসির ও শাহীনের চাদাঁবাজির কাহিনী।
পাঠকদের অনুরোধে আবারো প্রকাশিত সংবাদটি তুলে ধরা হলোঃ
সরেজমিন শিবু মার্কেট কায়েমপুর,সস্তাপুর,কুতুবাইল এলাকার ঘুরে জানা গেছে এসকে শাহীনের নানান অপকর্মের কাহিনী। সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে রাজি না হলেও কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন,এসকে শাহীন বহিস্কৃত বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর শেল্টারে থেকে উল্লেখিত এলাকার শিল্প প্রতিষ্ঠান, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান হতে চাঁদা আদায়,ঝুট দখল, জমি জমা ক্রয় বিক্রয়, কেউ নতুন বাড়ি করতে গেলে বাধ্যতামুলক ভাবে চাঁদা দিতে হয়।
একটি সুত্র হতে জানা যায়,এসকে শাহীন ইউসুফের মালিকানাধীন বোর্ড মিল হতে মাসিক ৩০ হাজার টাকা,ওসমান গার্মেন্টস হতে মাসিক ৪০ হাজার টাকা, প্যাট্রিয়ট গার্মেন্টস হতে মাসিক ৫০ হাজার টাকা, রেডিক্যাল গার্মেন্টস হতে মাসিক ৫০ হাজার টাকা,ক্ষুদ্র দোকান পাট গুলো হতে ১০০০-২০০০ টাকা আদায় করছে। সাইদুল ইসলামের খামার হতে গরু নিয়ে বিক্রি করে দেয়। জেলখানা পশু হাসপাতালের সংলগ্ন খামার হতে গরু নিয়ে যায়। আওয়ামী লীগ নেতা মজিবরের বাড়িঘর ভাংচুর চালায়।
আড়াইহাজার এলাকার মনির হোসেনের বাড়ি দখল করে অফিস বানিয়ে সেখান থেকে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে এসকে শাহীন বাহিনী।এছাড়াও এলাকায় মাদক,চুরি, ছিনতাই সহ নানান অপকর্ম করাচ্ছে এসকে শাহীন।
রিয়াদ চৌধুরীর প্রভাব ও স্বেচ্ছাসেবক দলের পদবী ব্যবহার করে নানান অপকর্ম করে এখনো দাবড়িয়ে বেড়াচ্ছে।
ফতুল্লা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল শৃংখল ও সুন্দর দল। ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনা বিএনপি জনগণের দল জনগণের পাশে দাঁড়াতে হবে।
সারাদেশে বহিষ্কার করছে ও শুদ্ধ অভিযান চালাচ্ছে যারা দলের নাম ব্যবহার করে অপকর্ম করছে তাদের বিরুদ্ধে।
এস কে শাহিন যদি মনে করে অমানবিকভাবে অপকর্মে লিপ্ত থাকবে তারা যেন সতর্ক হয়ে যায়। যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায় এস কে শাহিনের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে এসকে শাহীন মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,প্রথমত মজিবর আমার সমন্ধি। তার সাথে পারিবারিক ঝামেলা রয়েছে তা একটা সময় অবসান ঘটবে। মনির হোসেনের জমি দখল প্রসঙ্গে তিনি বলেন, ১৮ বছর আগে আমাদের একটি জমি থেকে মিউটিশন কেটে সে জমিটি দখল করেছিলো পরবর্তীতে মামলা করে সেটায় জয়ী হয়ে আমি আমাদের জমিটি নিজের আয়ত্বে নিয়েছি। বিভিন্ন গার্মেন্টস থেকে টাকা নেয়ার বিষয়ে তিনি বলেন,উক্ত গার্মেন্টস এর মালিকরা আমাকে চিনে কিনা বা আমি কখনো তাদের ওখানে গিয়েছি কিনা তাও বোদহয় তারা কেউ বলতে পারবেনা। প্রয়োজনে আপনি উক্ত মালিকদের সাথে যোগাযোগ করে জানতে পারেন। তাছাড়া টাকার বিনিময়ে সবাইতো মালামাল নিতে পারেন। সাইদুলের গরুর বিষয়ে তিনি বলেন, গরুটির বিষয়ে আপনি সাইদুলের স্ত্রীকে ফোন করে জানতে পারেন আমি সেটা নিয়েছি কিনা। বরং সেটা উদ্ধারের জন্য কতটুকু সহযোগিতা করেছি তা সাইদুলের স্ত্রী বলতে পারবে। আর ক্ষুদ্র দোকান পাট গুলো হতে চাদাঁবাজি সর্ম্পকে তিনি বলেন,এর একটা অংশ থেকে যুবদলের পরিচয়ে রুবেল চাদাঁবাজি করছে। এ চাদাঁবাজির প্রতিবাদে আমি শিবু মার্কেট এলাকাতে মানববন্ধনও করেছি। তিনি আরও বলেন,পুরো এলাকাতে ঘুরে দেখুন এবং জানুন কোন দোকান হতে বাকি খাই কিনা এবং তারা আমার কাছ থেকে কোন একটা পয়সা পাবে কিনা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!