নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
১৩ তারিখে অরাজকতার চেষ্টা হলে বাড়ির ইট খুলে নেয়া হবে – অ্যাড.শরীফ মোল্লা

১৩ তারিখে অরাজকতার চেষ্টা হলে বাড়ির ইট খুলে নেয়া হবে – অ্যাড.শরীফ মোল্লা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শরীফ হোসেন মোল্লা বলেছেন,বিগত স্বৈরাচারী ফ্যাসিষ্ট হাসিনার সরকারের বিরুদ্ধে ১৭ বছর আন্দোলন সংগ্রামে মাঠে চিল বিএনপির প্রতিটি নেতৃবৃন্দ। কোন প্রকার মামলা-হামলাকে তোয়াক্কা করেনি। আগামী ১৩ নভেম্বর ঢাকা লকডাউন নামে স্বৈরাচারী হাসিনা যে ঘোষনা দিয়েছেন তা প্রতিহত করতে কৃষকদলের প্রতিটি নেতাকর্মী প্রতিটি পাড়া-মহল্লায় অবস্থান নিবে এবং পাহাড়া দিবে। সোমবার ১০ নভেম্বর বাদ আছর ফতুল্লাস্থ শাহ ফতেহউল্লাহ কনভেনশন হলে ফতুল্লা ইউনিয়ন কৃষকদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।

কৃষক দলের যুগ্ম আহবায়ক মোসলেহউদ্দিন মুছার সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক ডা: মো.শাহীন মিয়া। অনুষ্ঠানের উদ্বোদক হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কৃষকদলের আহবায়ক মো.জুয়েল আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো.রুহুল আমিন শিকদার,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জাকির হোসেন রবিন,থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো.সাগর সিদ্দিকী,থানা কৃষকদলের সিয়ির যুগ্ম আহবায়ক মো.ইব্রাহিম মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকদলের নেতাকর্মীরা।

প্রধান অতিথি আরো বলেন, ১৩ নভেম্বর যদি আওয়ামীলীগের কোন দোসর অরাজকতার চেষ্টা করে তাহলে তাদের বাড়ির ইটগুলো খুলে নেয়া হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা সর্ম্পকে অবগত করতে প্রতিটি বাড়িতে গিয়ে মা-বোনদেরকে অবগত করতে হবে এবং বোঝাতে হবে বিএনপির কাছে এ মাতৃভমি নিরাপদ।

প্রধান বক্তা জেলা কৃষকদলের আহবায়ক ডা: মো.শাহীন মিয়া বলেন, ফতুল্লাতে কৃষকদলকে সুসংগঠিত করতে জুয়েল আরমান যে কষ্ট করেছেন তা স্বরনীয় হয়ে থাকবে। একমাসের ব্যবধানে থানার প্রতিটি ইউনিয়ন কর্মী সম্মেলন করেছেন এবং কৃষকদলকে সুসংগঠিত করেছেন। তিনি আরো বলেন,আসছে নির্বাচন উপলক্ষে কেন্দ্র হতে সারা দেশে ৯ জন কৃষকদলের নেতাকে মনোনয়ন দিয়েছেন। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধ করবো নারায়ণগঞ্জ ৪ আসনে অ্যাডভোকেট শরীফ হোসেন মোল্ল কে মনোনীত করে ১০’র কোঠা পরিপুর্ন করবেন।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জাকির হোসেন রবিন বলেন,আপনারা সবাই জানেন আগামী ফেব্রুয়ারী প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষনা দেয়া হয়েছে। কিন্তু গুপ্ত সংগঠন জামায়াতে ইসলাম তা বিরোধিতা করছে। তারা প্রতিটি ভোট কেন্দ্রের সামনে দোকান দিচ্ছে এবং প্রতিটি কেন্দ্র দখলের আগাম চেষ্টা করছে। আমরা আমাদেরকে নেতাকর্মীদেরকে সবসময়ের জন্য জাগ্রত থাকার আহবান জানাচ্ছি যেন ঐ জামায়াত কোনভাবেই নির্বাচনকে বানচালের চেষ্টা না করতে পারে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!