নারায়ণগঞ্জ রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
Next
Prev
প্রচ্ছদ
৩য় দিনে “ ফতুল্লায় মডেল রিপোর্টার্স ক্লাবে”র পক্ষে বিশুদ্ধ পানি বিতরন

৩য় দিনে “ ফতুল্লায় মডেল রিপোর্টার্স ক্লাবে”র পক্ষে বিশুদ্ধ পানি বিতরন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে

প্রেস বিজ্ঞপ্তি:

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে ৩য় বারের মত মডেল রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিনামুল্যে মিনারেল ওয়াটার বিতরন করা হয়েছে। বুধবার ( ১ মার্চ এপ্রিল ) সকাল সাড়ে ১১টায় ফতুল্লা থানাধীন পোষ্টঅফিস এলকার বটতলার সামনে এ বিনামুল্যে মিনারেল ওয়াটার বিতরন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে ফতুল্লা থানা আওয়ামীলীগের ১নং সদস্য ও থানা ছাত্রলীগের সভাপতি হাজী আবু মো.শরিফুল হক উপস্থিত থেকে এ মিনারেল ওয়াটার বিতরন কার্যক্রম শুরু করেন। এ সময় ছিলেন মডেল রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এম.রফিকুল্লাহ রিপন,সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার মশিউর রহমান তরুন,যুগ্ম আহবায়ক অনুপমা সরদার মনিকা, সদস্য সচিব মো.মশিউর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার ও প্যানেল চেয়ার ম্যান ৩ উম্মে তাহেরা আখি ,মডেল রিপোর্টার্স ক্লাবের সদস্য মো.কাইয়ুম আলী,জাহাঙ্গীর আলম জনি, আশিকুর রহমান সাজু ও রিপন খন্দকার প্রমুখ।

এ সময় প্রধান অতিথি হিসেবে ফতুল্লা থানা আওয়ামীলীগের ১নং সদস্য ও থানা ছাত্রলীগের সভাপতি হাজী আবু মো.শরিফুল হক বলেন, প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ট হয়ে সাধারন মানুষ কষ্ট পাচ্ছে  তখন ফতুল্লার অন্যতম সাংবাদিক সংগঠন মডেল রিপোর্টার্স ক্লাব ফতুল্লার উদ্যোগে আজ ৩য় দিনের মত পানি নিয়ে সাধারন মানুষের মাঝে শান্তি ফিরিয়ে এনেছে। মডেল রিপোর্টার্স ক্লাব ফতুল্লা ভবিষ্যতে মানুষের মাঝে তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবে। আমি মডেল রিপোর্টার্স ক্লাব ফতুল্লার উত্তরোত্তর সফলতা কামনা করছি।

মডেল রিপোর্টার্স ক্লাবের আহবায়ক এম.রফিকুল্লাহ রিপন বলেন,আজ তৃতীয় দিনের মত আমরা এক বোতল পানি নিয়ে শ্রমজীবি মানুষের পাশে দাড়িয়েছি। মানুষ মানুষের জন্য এটাই হোক আমাদের সকলের অঙ্গীকার। গত কয়েকদিন যাবত দেশব্যাপী যে তাপদাহ গরম পড়ছে এতে খেটে খাওয়া মানুষগুলো খুই ক্লান্ত হয়ে পড়ছে। ইতিপুর্বে আমরা নগরীর চাষাড়া শহীদ মিনার,ফতুল্লা মডেল থানার সামনে এবং আজ পোষ্ট অফিস এলাকায় আমরা আমাদের সংগঠনের পক্ষে পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে বিশুদ্ধ শীতল শরবতের ব্যবস্থা করেছি। আজ এখানে তাপদাহ গরমে সাধারন মানুষের মাঝে মিনারেল ওয়াটার ও খাবার স্যালাইন বিতরন করা হয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার মশিউর রহমান তরুন ,সদস্য জাহাঙ্গীর আলম জনি এবং করোনা যোদ্ধা টনি সনাতনের পিতার নামে সংগঠন “তুলসী সংঘ”। যাদের ঐকান্তিক সহযোগিতায় আজকের এ সুন্দর আয়োজন। আমাদের জন্য এবং নবগঠিত এ মডেল রিপোর্টার্স ক্লাবের প্রতিটি সদস্য’র জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় সাধারন মানুষের পাশে দাড়াতে পারি। তিনি আরও বলেন, এ তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ যেন বাসা থেকে বের না হয় এবং বাড়িতে থাকা প্রতিটি সদস্যকে নিরাপদে থাকার আহবান জানান তিনি।

তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবি মানুষের মাঝে মডেল রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিনামুল্যে ২৪০ জন মানুষের মাঝে মিনারেল ওয়াটার বিতরন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফোকাস নিউজ বিডি২৪.কমের উপদেষ্টা আলহাজ আহমেদ হোসেন রাজু,কবি ও সাংবাদিক রণজিত মোদক,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো.সোহেল আহমেদ ও সাকিব প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!