নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
৪২ লাখের দূর্নীতির পর এবার দেড় কোটির মহোৎসব গনপূর্তের

৪২ লাখের দূর্নীতির পর এবার দেড় কোটির মহোৎসব গনপূর্তের

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ১৮ জানুয়ারী সার্ভেয়ার কাওসার আহমেদকে ৪২ লাখ টাকা ঘুষ লেনদেনের একটি মামলায় গ্রেফতার করে দুদক । এমন ঘুষ কান্ডের ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হলেও ওই ঘটনা ধামাচাপা দিতে এখনো তৎপর শাসক দলের একজন প্রভাবশালী চক্র। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এডিসিকে (রাজস্ব) ওএসডি করা হলেও ওই ঘটনা নিয়ে এখনো সমালোচনা চলছে পুরো নগরজুড়ে ।
মাত্র চার মাসের ব্যবধানে এমন ঘুষকান্ডের ঘটনার ক্ষত এখনো জেলাবাসী ভুলে না গেলেও এরই মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্কিট হাউজে কয়েকটি কাজের ক্ষেত্রে প্রায় দেড় কোটি টাকা লুটপাটের মহোৎসব চালিয়ে যাচ্ছে গণপূর্ত ও গৃহায়ন অধিদপ্তরের শীর্ষ কয়েকজন কর্মকর্তা ও প্রভাবশালী ঠিকাদারচক্র ।
এমন লুটপাটের কান্ডে ফুঁসে উঠেছে সাধারণ ঠিকাদারদের অনেকেই।
ক্ষোভ প্রকাশ করে কয়েকজন ঠিকাদার জানান, সম্প্রতি নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে কোন ধরনের টেন্ডার ছাড়াই গোপন চুক্তির মাধ্যমে এক কোটি ৩৮ লাখ টাকার কাজ শুরু করার মৌখিক আদেশ দেয় নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব। এমন ঘটনায় নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের আদালত চত্ত্বরের কার্যালয়ে ব্যাপক সমালোচনা ও তোলপাড়ের সৃষ্টি হলেও কর্ণপাত না করেই বিনা টেন্ডারেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সার্কিট হাউজের ভিতরের চারিদিকের দেয়াল উচুঁ করার কাজ, সার্কিট হাউজের ড্রেন নির্মান, স্যানিটারী নবায়ন, টয়লেট নির্মানসহ ৭টি ভাগে ভাগ করা কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে বিনা বাঁধায়।
কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু মাত্র ১ কোটি ৩৮ লাখ টাকার মধ্যে দুইজন ঠিকাদারকে এই কর্মযজ্ঞ পরিচালনা করতে দায়িত্ব দেন নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের কর্মকর্তা (এসও) সাইফুল ইসলাম।
নাম প্রকাশ না করার অনুরোধে নারাযণগঞ্জ গণপূর্ত বিভাগের একজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবেই নিয়ম না মেনে পছন্দ মতো ঠিকাদারদের ডেকে এনে শতকরা ২৫ শতাংশ অর্থ কাজের পূর্বেই স্টাফ অফিসার, উপ সহকারী প্রকৌশলী (এসও) সাইফুল ও নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব ভাগভাটোযার মাধ্যমে এই কর্মযজ্ঞের আদেশ দেয়া হয় মৌখিকভাবে।”
মুঠোফোনে ৩ মিনিট ১৭ সেকেন্ড আলোচনায় এই কর্মকর্তা আরো বলেন, “লুটপাটের মহোৎসব চলছে এই গণপূর্ত দপ্তরে। যার খোঁজ কেউ রাখেন না।”
এমন গুরুতর অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী (এসও) সাইফুল ইসলাম অসংখ্য মুঠোফোনে ২ মিনিট ১১ সেকেন্ডের আলোচনায় বারবার বলেন, “ভাই আপনি অফিসে এসে আলোচনা করেন। মুঠোফোনে এমন তথ্য দিতে পারবো না।”
পরবর্তীতে হোয়াটস্যাপ ম্যাসেঞ্জারে “আসসালামু আলাইকুম ভাইজান, আমি সাংবাদিক ……………বলছি যা জানতে চেয়ে ফোন দিয়েছিলাম আপনাকে, সার্কিট হাউজের মেরামত কাজের প্রাক্কলনের একটি কপি ও কার্যাদেশের একটি কপি দয়া করে দিলে কৃতজ্ঞ থাকিব। ধন্যবাদ।“
শনিবার (১৮ মে) এমন ম্যাসেজের দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ বিষয়ে কোন মন্তব্য আর করে নাই সাইফুল ইসলাম।
এমন গুরুতর অভিযোগ ও লুটপাটের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তামসিদ ইরাম খানের সাথে যোগায়োগ করলে তিনি বলেন, “এমন ঘটনা আমার জানা নাই। এই বিষয়টি দেখেন গণপূর্ত বিভাগ। এই অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলার পরামর্শও দেন তামসিদ ইরাম খান ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!