নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
আজমেরী ওসমানের নির্দেশে সক্রিয় আলমগীর-সাজু! নেপথ্যে ‘কথিত বিএনপি নেতা’

আজমেরী ওসমানের নির্দেশে সক্রিয় আলমগীর-সাজু! নেপথ্যে ‘কথিত বিএনপি নেতা’

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে আত্মগোপনে থাকা আজমেরী ওসমানের দুর্ধর্ষ ‘হোন্ডা বাহিনী’। একসময়কার নিষিদ্ধ সংগঠনের দাপুটে নেতা মহানগর সৈনিক লীগের সহ-সভাপতি আলমগীর এবং যুবলীগ নেতা সাজু এখন নতুন কৌশলে বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে।

অভিযোগ উঠেছে, দিনের আলোতে তারা বন্দর উপজেলা বিএনপি নেতা মোমেনের সাথে সময় কাটিয়ে নিজেদের ‘নিরাপদ’ রাখছে, আর রাত গভীর হলেই আজমেরী ওসমানের নির্দেশে উত্তর অঞ্চলে গোপন বৈঠক করে নাশকতার নীল নকশা বুনছে।

অনুসন্ধানে জানা গেছে, আলমগীর ও সাজু এই দুই সহোদর এক ভয়াবহ ‘ডাবল গেম’ খেলছে। দিনের বেলা তারা কৌশলে বন্দর উপজেলা বিএনপি নেতা মোমেনের সাথে অবস্থান করে জনমনে এমন ধারণা দিচ্ছে যে তারা বিএনপির আদর্শে মিশে গেছে। অথচ নেপথ্যের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ৫ আগস্টের পর কিছুটা আত্মগোপনে থাকলেও এখন তারা আজমেরী ওসমানের হাতকে শক্তিশালী করতে যুবলীগ ও সৈনিক লীগের ক্যাডারদের পুনরায় সুসংগঠিত করছে। মূলত আগামী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বন্দরে বড় ধরণের নাশকতার পরিকল্পনা রয়েছে এই চক্রটির।

এই পুরো সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করছেন তাঁদেরই আরেক ভাই, ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি শামসুজ্জোহা। তিনি বর্তমানে রাতারাতি নিজেকে ‘বিএনপি নেতা’ হিসেবে জাহির করে ক্ষমতাসীন বলয়ে ঢোকার মরণকামড় দিচ্ছেন। অভিযোগ উঠেছে, শামসুজ্জোহা বিএনপিতে নিজের অবস্থান পোক্ত করছেন মূলত তাঁর অন্য দুই ভাই আলমগীর ও সাজুকে সুরক্ষা দিতে। ভাইয়ের এই রাজনৈতিক ঢাল ব্যবহার করেই আলমগীর ও সাজু নির্বিঘ্নে ওসমানের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে।

স্থানীয়দের দাবি, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে আজমেরী ওসমানের নির্দেশে আলমগীর ও সাজু তাদের ‘হোন্ডা বাহিনী’ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর পৈশাচিক তান্ডব চালিয়েছে। রাজপথে অস্ত্র হাতে শিক্ষার্থীদের রক্ত ঝরানো এই চিহ্নিত সন্ত্রাসীরা এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোয় ছাত্র-জনতার মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বন্দরের উত্তর অঞ্চলসহ পুরো এলাকাকে নিরাপদ রাখতে এই ‘রাজনৈতিক গিরগিটি’ ও নাশকতার পরিকল্পনাকারীদের এখনই রুখে দেওয়া প্রয়োজন। ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল দাবি জানিয়েছেন, অবিলম্বে আলমগীর, সাজু এবং ছাত্র হত্যা মামলার আসামি শামসুজ্জোহাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় বন্দরের শান্ত পরিবেশ যেকোনো সময় রক্তাক্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!