নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
দূর্নীতির অভিযোগে শিক্ষক সোলায়মান বিরুদ্ধে জেলা ও মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ

দূর্নীতির অভিযোগে শিক্ষক সোলায়মান বিরুদ্ধে জেলা ও মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
সরকারি বিধিমালা উপেক্ষা করে একই ব্যক্তি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার অভিযোগ পাওয়া গেছে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী গনিত শিক্ষক সোলায়মানের বিরুদ্ধে।
গত সোমবার ২৩ সেপ্টেম্বর নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সদস্য আরিফুর রহমান ও রিফাত হোসেন শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগে বিচার চেয়ে নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিস ও বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গনিত শিক্ষক সোলায়মান হোসেন বিগত এন.টি. আর.সির মাধ্যমে ২০২৩ সালের অক্টোবর মাসে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে যোগদান করেন। যোগদানের পর থেকে প্রধান শিক্ষিকাকে মাইনাস করে দেখা যায় দেরিতে বিদ্যালয়ে প্রবেশ করে। পরে একটি বিশ^স্ত সূত্রে জানতে পারে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে কর্মরত রয়েছে এবং নবীগঞ্জ গার্লস স্কুলেও চাকুরি করেন। সরকারি বিধিমালা উপেক্ষা করে একই ব্যক্তি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার বিধান নেই। গর্ভনিং বডির সদস্যরা প্রধান শিক্ষক সায়মা খানম ও সহকারী গনিত শিক্ষক সোলায়মান হোসেন বিদ্যালয়ে পাঠদানে অনুপস্থিত থাকার কারণ জানতে চাইলে ওই শিক্ষক অসুস্থ থাকায় মেডিকেল লিভ এ ছুটিতে আছেন। নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সদস্যরা সরেজমিনে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে প্রবেশ করলে ওই স্কুলে সোলায়মানকে পাঠদান করতে দেখেন এবং স্কুল খাতায় ওই শিক্ষকের স্বাক্ষরও রয়েছে। ওই শিক্ষক বিদ্যালয়ের সদস্যদের জানান তিনি জুলাই মাসে চাকুরি ছেড়ে চলে আসেন।
অভিযোগে আরও উল্লেখ করেন, ১/১০/২০২৩ তারিখ হতে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে কর্মরত আছেন এবং আইডিয়াল স্কুলে ১১/৯/২০২৪ তারিখেও কর্মরত রয়েছেন। দুই বিদ্যালয়ের হাজিরা খাতা ও বেতন উত্তোলনের শীর্ট যাচাই করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য লিখিত অভিযোগ দায়ের করেন।
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সোলায়মান জানান, অভিযোগের বিষয় আমি কিছুই জানি না। আমি স্কুল থেকে ছয় মাসের ছুটি নিয়েছি, তাছাড়া আমি বীনা বেতনে স্কুলে চাকরি করেছি। বেতন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কোন টাকাই নেয়নি বলে জানান।
এবিষয়ে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর কাউয়ূম জানান, আমরা অভিযোগ পেয়েছি। বিদ্যালয়ের গর্ভনিংবডির সদস্য এবং প্রধান শিক্ষিকাকে বলেছি ওই শিক্ষককে বিদ্যালয়ে হাজির করে কথা শুনে সে যদি অপরাধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!