নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ-৫ , মাসুদ বোল্ড আউট মনোনয়ন পেলেন আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ , মাসুদ বোল্ড আউট মনোনয়ন পেলেন আবুল কালাম

প্রকাশিতঃ

শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ, সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম নাকি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। কে পাচ্ছেন নারায়ণগঞ্জ–৫ (সদর ও বন্দর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন? এ বিষয়টি নিয়ে যখন  জনসাধারণের মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন, ঠিক তখনই আসনটিতে বিএনপির মনোনয়নে এসেছে নাটকীয় পরিবর্তন ।

নারায়ণগঞ্জ–৫ আসনে (বন্দর–সদর) বিএনপি দলীয় প্রাথমিক মনোনয়ন পান শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। একপর্যায়ে তিনি নির্বাচন না করার ঘোষণা দেন তিনি। কয়েক দিন পর তিনি ফের নির্বাচন করার কথা বলেন।

পরে আসনটিতে বিএনপির মনোনয়নে এসেছে নাটকীয় পরিবর্তন। এ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তিনবারের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম।

বুধবার সকাল থেকেই আবুল কালামের চূড়ান্ত মনোনয়ন পাওয়া নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি মনোনয়নপত্র সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফেসবুক পোস্ট থেকে অ্যাডভোকেট আবুল কালামের মনোনয়ন পাওয়ার বিষয়টি জানা যায়।

কালাম সমর্থকরা জানান, নারায়ণগঞ্জ–৫ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এ আসনেরই বিএনপি দলীয় সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম।

এর আগে গত ৩ নভেম্বর  নারায়ণগঞ্জ–৫ আসনে বিএনপি দলীয় প্রাথমিক মনোনয়ন পান শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। কিন্তু ১৬ ডিসেম্বর সংবাদ সম্মেলনে নির্বাচন না করার ঘোষণা দেন মাসুদুজ্জামান। পরে ১৯ ডিসেম্বর নেতাকর্মী সমর্থকদের আন্দোলনের মুখে আবার নির্বাচনে অংশ গ্রহণের ঘোষণা দেন তিনি।

বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ২০ ডিসেম্বর এ আসনে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন বলে ঘোষণা দেন।

জানা গেছে, বুধবার সকালে আবুল কালামের ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেন যে, অত্র আসনে সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালামকে দলের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল  ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়ন ফরমও ফেসবুকে পোস্ট করেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ–৫ আসনে ইতোপূর্বে ৩বার এমপি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম। তিনি একাধিকবার মহানগর বিএনপির সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন।

অ্যাডভোকেট আবুল কালাম জানান, দল তাকেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!