নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
তিতাস গ্যাসে বহাল সিন্ডিকেট: সোনারগাঁও-রূপগঞ্জে অবৈধ সংযোগে কোটি কোটি টাকার লুটপাট
“টাকা নিয়ে আসো চেক নিয়ে যাও”
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 
‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’
ময়নার মুখে বঙ্গবন্ধু: বিভার মুখে আইভী বাবুর মিষ্টি! তারপরও এরা বিএনপি
বন্দরে গ্যাস বিস্ফোরণ: সবাই চলে গেল না ফেরার দেশে
এমপি বাবুর আস্থাভাজন জামান এখন আজাদ এমপির বলয়ে
আজমেরী ওসমানের ক্যাডারদের নিয়ন্ত্রণে চাঁদনী হাউজিংয়ের অপরাধ জগৎ
আজমেরী ওসমানের দুর্ধর্ষ বান্টি এখন খাঁনের ছায়াতলে :
সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরনে ইউএনও
বন্দরে গ্যাস বিস্ফোরন:ছেলের পর চলে গেলেন মা, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা
দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না হাসিনা
নাসিকে অন্তর্ভুক্ত না হতে গোগনগর ইউনিয়ন বাসীর মানববন্ধন
রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে ফুর্তি, ইউপি সদস্যসহ গ্রেফতার ২০
বাংলাদেশের রাষ্ট্রপতি কী দায়িত্ব পালন করেন, তার ক্ষমতা কতটুকু?
রূপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩
জুলাই শহিদ পরিবারগুলোর পাশে সরকার সবসময় আছে – ইউএনও ফয়েজ উদ্দিন
জামালপুরে তদন্ত ছাড়াই ‘ভুয়া মামলা’ হয়রানির অভিযোগ 
আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
ফতুল্লায় বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে ১০ লাখ টাকা দাবী!
বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা
স্বামীকে কুপিয়ে হত্যা চেষ্টা,অধরা স্ত্রী ও সমন্ধি!
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
মৎস্য খাত আমাদের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তার অন্যতম ভিত্তি – ডিসি রায়হান কবির
আড়াইহাজারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২
হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?
১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ
তোলারাম কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের ভাঙচুর লুটপাট
সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে – ডিসি রায়হান কবির
বন্দরে মাদক নিয়ে দ্বন্ধে যুবককে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে গ্যাস বিস্ফোরণ: সবাই চলে গেল না ফেরার দেশে

বন্দরে গ্যাস বিস্ফোরণ: সবাই চলে গেল না ফেরার দেশে

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দরে তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ও ছেলের মৃত্যুর পর এবার মারা গেলেন পরিবারের কর্তা রাজমিস্ত্রি মাইদুল (২৪)।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মাইদুলের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, মাইদুলের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে সোমবার সকালে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইদুলের স্ত্রী বিউটি (২৪)। তার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
শুরু থেকেই তার অবস্থা সংকটাপন্ন ছিল।
এরও আগে গত শনিবার দুপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাদের আট বছর বয়সী ছেলে মারুফ। তার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
জানা গেছে, তাদের গ্রামের বাড়ি নাটোরে।
প্রায় এক বছর ধরে তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের বন্দর কুড়িপাড়া চাপাতলী এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন।
ঘটনার দিন প্রাথমিক তদন্তের বরাত দিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, টিনশেড ঘরের পাশের রান্নাঘরে তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে দীর্ঘ সময় ধরে গ্যাস জমে ছিল। পরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
দগ্ধ বিউটির মা জানান, দীর্ঘদিন ধরে গ্যাস লাইনে লিকেজ থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। শুক্রবার ভোরে মাইদুল লাইটার দিয়ে সিগারেট ধরানোর চেষ্টা করলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
মুহূর্তের মধ্যে আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। এতে মাইদুল, তার স্ত্রী ও তাদের একমাত্র ছেলে দগ্ধ হন। আগুনে ঘরের আসবাবপত্রও পুড়ে যায়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!