নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
তিতাস গ্যাসে বহাল সিন্ডিকেট: সোনারগাঁও-রূপগঞ্জে অবৈধ সংযোগে কোটি কোটি টাকার লুটপাট
“টাকা নিয়ে আসো চেক নিয়ে যাও”
সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা 
‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’
ময়নার মুখে বঙ্গবন্ধু: বিভার মুখে আইভী বাবুর মিষ্টি! তারপরও এরা বিএনপি
বন্দরে গ্যাস বিস্ফোরণ: সবাই চলে গেল না ফেরার দেশে
এমপি বাবুর আস্থাভাজন জামান এখন আজাদ এমপির বলয়ে
আজমেরী ওসমানের ক্যাডারদের নিয়ন্ত্রণে চাঁদনী হাউজিংয়ের অপরাধ জগৎ
আজমেরী ওসমানের দুর্ধর্ষ বান্টি এখন খাঁনের ছায়াতলে :
সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরনে ইউএনও
বন্দরে গ্যাস বিস্ফোরন:ছেলের পর চলে গেলেন মা, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা
দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না হাসিনা
নাসিকে অন্তর্ভুক্ত না হতে গোগনগর ইউনিয়ন বাসীর মানববন্ধন
রূপগঞ্জে পিকনিক ট্রলারে মাদক ও নারী নিয়ে ফুর্তি, ইউপি সদস্যসহ গ্রেফতার ২০
বাংলাদেশের রাষ্ট্রপতি কী দায়িত্ব পালন করেন, তার ক্ষমতা কতটুকু?
রূপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩
জুলাই শহিদ পরিবারগুলোর পাশে সরকার সবসময় আছে – ইউএনও ফয়েজ উদ্দিন
জামালপুরে তদন্ত ছাড়াই ‘ভুয়া মামলা’ হয়রানির অভিযোগ 
আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
ফতুল্লায় বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে ১০ লাখ টাকা দাবী!
বকশীগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা
স্বামীকে কুপিয়ে হত্যা চেষ্টা,অধরা স্ত্রী ও সমন্ধি!
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
মৎস্য খাত আমাদের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তার অন্যতম ভিত্তি – ডিসি রায়হান কবির
আড়াইহাজারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২
হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?
১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ
তোলারাম কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের ভাঙচুর লুটপাট
সঠিক তথ্যভান্ডার নৌপরিবহনে দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে – ডিসি রায়হান কবির
বন্দরে মাদক নিয়ে দ্বন্ধে যুবককে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
আজমেরী ওসমানের দুর্ধর্ষ বান্টি এখন খাঁনের ছায়াতলে :

আজমেরী ওসমানের দুর্ধর্ষ বান্টি এখন খাঁনের ছায়াতলে :

প্রকাশিতঃ

তার যত অপকর্মের আমল নামা

নারায়ণগঞ্জ শহরের তালিকা ভুক্ত সন্ত্রাসীদের মধ্যে অন্যতম এক নাম সোয়াদ হোসেন বান্টি। আওয়ামী লীগের শাসনামলে সন্ত্রাসীদের মাথার তাঁজ হয়ে উঠা আজমেরী ওসমানের ছায়ায় দাপিয়ে বেড়াতেন বান্টি । ছিলেন ‘হোন্ডা বাহিনীর’ অন্যতম এক পরিচিত মুখ। সময়ের হাওয়ার বদলে সে এখন আরেক হোন্ডা বাহিনীতে যোগ দিয়েছে । আওয়ামী লীগের পতনের পর সেই বান্টি এখন বনে গেছেন বিএনপি নেতা! আলোচিত বিএনপি নেতা জাকির খাঁনের অন্যতম ‘সেনাপতি’ হয়ে উঠেছেন এই সন্ত্রাসী বান্টি! দিন-রাত জাকির খাঁনের ছায়া হয়ে থাকা এই বান্টির নিয়ন্ত্রণে রয়েছে ২ নং রেল গেইট ও দেওভোগ সহ আশে পাশের বেশ কিছু এলাকার অপরাধ জগৎ। বিভিন্ন সেক্টরের চাঁদাও উঠে তার নামে । কপালে নানা অপরাধের তিলক থাকলেও এখন তার ‘বৃহস্পতি’ তুঙ্গে রয়েছে । ‎

জানা গেছে , আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকা ভুক্ত এই সন্ত্রাসী ইতিপূর্বে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে জড়িয়ে আলোচনায় এসেছিল। তিনটি বিদেশী পিস্তল সহ গ্রেফতারও হয়েছিল সে। মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এই সন্ত্রাসীর বিরুদ্ধে রয়েছে মাদক আইনে একাধিক মামলাও। তালিকাভুক্ত সেই সন্ত্রাসী এখন বিএনপির আলোচিত নেতা জাকির খানের ‘ঘনিষ্ট ছায়া’ হয়ে প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছেন সর্বত্র। এ নিয়ে স্থানীয় সচেতন বাসিন্দাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও। ‎জানা গেছে, তার পুরো নাম সোয়াদ হোসেন বান্টি। লোকে তাকে এক নামে বান্টি বলেই চেনেন। সূত্র বলছে, শহর ও আশ পাশের এলাকার মাদকের সিন্ডিকেট রয়েছে বান্টির নিয়ন্ত্রণে। অন্তরালে থেকে অবৈধ এই কারবারিতে বিনিয়োগ করে যাচ্ছে বান্টি। তার বাড়ীর নীচ তলায় গড়ে তোলা আস্তানায় নিয়মিত যাতায়াত করতে দেখা যায় চিহ্নিত মাদক কারবারী ও সন্ত্রাসীদের।

‎‎তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র ১ ও ২ নং রেল গেইট, বাস ও লঞ্চ টার্মিনাল, কালির বাজার, দ্বিগুবাবুর বাজার, চারার গোপ, দেওভোগ, গলাচিপা, চাষাড়া ও আশপাশের গুরুত্বপূর্ন এলাকাগুলোর বৈধ-অবৈধ প্রায় সকল সেক্টরেই রয়েছে বান্টির নিয়ন্ত্রণ।

‎‎অনুসন্ধানে জানা গেছে, দিগুবাবুর বাজারের ইজাদারের পক্ষ হয়ে বৃহৎ একাংশের দোকানীদের কাছ থেকে টাকা উত্তোলনের দায়িত্বে থাকা বান্টি বাজারের সীমানার বাহিরেও রাস্তার ফুটপাত দখল করে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা উত্তোলন করছে। কোনো কোনো স্থান ২ থেকে ৩ শিফটে ভাড়া দিয়ে দৈনিক হাতিয়ে নিচ্ছে মোটা অংকের চাঁদা।

‎‎অনুসন্ধান মতে, দ্বিগুবাবুর বাজারের এই সেক্টরটি তার অপরাধনামার মামুলি কারবার মাত্র! কেননা, তার বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অবৈধ আগ্নেয়াস্ত্র, নারীর ফাঁদে ফেলে ব্ল্যাক মেইলিং, ভূমিদস্যুতা, বিচার শালিসির নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়া, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজী সহ একাধিক সন্ত্রাসী গ্রুপ পরিচালনা ও জনমনে ত্রাস সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে। এমনকি শহরের কয়েকটি ছিনতাইকারী চক্রকে আড়াল থেকে মদদ দিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। ‎শহরের একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ২নং রেলগেইটসহ নগরীর আশপাশের গুরুত্বপূর্ন এলাকা গুলোয় অপরাধ বিস্তারের নেপথ্যে রয়েছে দুর্ধর্ষ বান্টি। ফলে বান্টিকে আইনের আওতায় আনা গেলে শহরের প্রাণ কেন্দ্র গুলোতে যেমন অপরাধীদের লাগাম কষবে, তেমনই আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতির পাশাপাশি স্বস্তি মিলবে নগর বাসীরও। ‎খোঁজ নিয়ে জানা গেছে, বান্টির বিরুদ্ধে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, মাদক, চাঁদবাজী, ব্ল্যাক মেইলিং ও ভূমিদস্যুতা সহ একাধিক মামলা রয়েছে। বিগত বেশ কয়েক বছর আগে দিনে দুপুরে সৈয়দপুর ব্রিজ এলাকায় পুলিশের সাথে প্রকাশ্যে বন্দুক যুদ্ধে জড়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী বান্টি। এতে পুলিশের এসআই সহ চার সদস্য আহত হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় বান্টিকে তিনটি বিদেশী পিস্তল ও ১৩ রাউন্ড গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ।

‎‎এ ছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার হওয়া এই সন্ত্রাসীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানাসহ অন্যান্য থানায় রয়েছে একাধিক মামলা। চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে থানায় আরো একাধিক অভিযোগও জমা পড়েছিল তার বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকা ভুক্ত সন্ত্রাসী হলেও রাজনৈতিক ছায়ায় থেকে শহরের বুকে দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে সে।

‎‎সন্ত্রাসী বান্টির বিষয়ে জানতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, ‘তালিকাভুক্ত সন্ত্রাসীদের প্রতি আমাদের গোয়েন্দা নজরদারী রয়েছে। পর্যায়ক্রমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!