নারায়ণগঞ্জ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 
সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত 
ইসলামপুরে প্রধান শিক্ষকের পদ শূন্য ১২৮ বিদ্যালয়! দিনদিন ঝড়ে পড়ছে শিক্ষার্থী
রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার ,স্বর্ণালংকার উদ্ধার
আমতলীতে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে যুবদল আহবায়কের সংবাদ সম্মেলন!
কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে “বি.এস.পি” নারায়ণগঞ্জ জেলা কমিটির বৈঠক
ফতুল্লার ভূঁইগড় বাজারে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা
একের পর এক বাড়ছে নিত্যপণ্যের দাম, ভোক্তাদের নাভিশ্বাস
ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল
ফতুল্লায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
ডিজেলের দামের প্রভাব সবজির বাজারে
মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ
বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের দানবাক্স ভাঙার অভিযোগে যুবক আটক
জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
মীরুর মহিদুল এখন টিটুর ডেরায়!!
চাঁদাবাজির মামলায় মহানগর কৃষক দলের সদস্য সচিব গ্রেফতার
বকশীগঞ্জে দুই অটোরিকশা থেকে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ
প্রজ্ঞাপনের আগেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বৃদ্ধি
সোনারগাঁয়ে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক
বিএনপি নেতা রুহুল আমিনের হঠাৎ আওয়ামী প্রীতি!!
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে ব্যয় বাড়ছে পণ্য ও গণপরিবহনে
অনিল দাসকে ছাড়াতে থানায় বিএনপি নেতা মিথুন ও আওয়ামী দোসর বাচ্চুর দৌড়ঝাঁপ
ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় হোসেনগংদের বিরুদ্ধে মামলা,গ্রেফতার ১
পাগলা বাজার থেকে শামীম ওসমানের সহযোগী অনিল চন্দ্র দাস গ্রেপ্তার
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল
জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী
বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ
সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে ১০ লাখ টাকা দাবী!

ফতুল্লায় বলাৎকারের ঘটনা ধামাচাপা দিতে ১০ লাখ টাকা দাবী!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় হেফজখানার ১২ বছর বয়সী এক আবাসিক ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ১০ লাখ টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে স্থানীয় মৃদুলের বিরুদ্ধে। তবে দাবিকৃত চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় মাদ্রাসা কর্তৃপক্ষের ওপর চালানো হয়েছে ভয়াবহ নির্যাতন। অবশেষে থানা পুলিশের হস্তক্ষেপে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত শিক্ষকের পিতা মাদ্রাসার পরিচালক সোলাইমান বিন হাফিজ মৃদুলগংদের বিরুদ্ধে চাদাঁর দাবীতে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, ফতুল্লার নয়ামাটি মুসলিমপাড়াস্থ ‘উম্মুল কুরা নূরানী তা’লীমুল কুরআন মাদ্রাসা’র হেফজখানার শিক্ষক আহমাদ (১৮) গত ৩১ জুলাই রাতে এক আবাসিক ছাত্রকে বলপূর্বক বলাৎকার করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় মৃদুল ও তার সহযোগী ৪-৫ জন বিষয়টি সমাধানের কথা বলে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে মৃদুল ও তার সঙ্গীরা মাদ্রাসা কর্তৃপক্ষের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা বাড়ি গিয়ে মারধর ও রক্তাক্ত জখম করে। তাদের অমানসিক নির্যাতন ও হুমকি থেকে বাঁচতে মাদ্রাসা কর্তৃপক্ষ ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিষয়টি নিয়ে মৃদুলের কাছে ঘটনার বিষয় জানতে চান। তখন মৃদুল ১০ লাখ টাকা চাঁদা দাবির বিষয়টি স্বীকার করে জানান, নির্যাতিত পরিবারের ক্ষতিপূরণ হিসেবে এই টাকা চাওয়া হয়েছে।

একপর্যায়ে ঘটনাটি আরও বেগতিক দেখে কৌশল বদলে মৃদুল নিজেই নির্যাতিত পরিবারের লোকজনকে থানায় নিয়ে আসেন। তবে থানার ভেতর পুলিশ কর্মকর্তাদের সামনেই মৃদুল উচ্চস্বরে বলতে থাকেন, বিষয়টি এলাকায় মিটমাট করতে চাওয়া হয়েছিল। তাদের কাছে ১০ লাখ টাকা চাওয়া হয়েছে। তারা দিতে পারে নাই দেখেই থানায় আসছে। তাদের ক্ষতি হয়েছে,তাই ১০ লাখ টাকা দিতে হবে। না দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

পুলিশের সামনেই প্রকাশ্যে এভাবে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হুমকির বিষয়টি শুনে ফতুল্লা মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অ্যাকশনে যায়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বলাৎকারের ঘটনায় সরাসরি জড়িত অভিযুক্ত শিক্ষক আহমাদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, বলাৎকারের ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। একই সাথে পুলিশের সামনে প্রকাশ্যে চাঁদা দাবি, হুমকি ও নির্যাতনের পুরো বিষয়টি গুরুত্বের সাথে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মৃদুলের ব্যবহৃত মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আসলে বিষয়টি তারাই চেয়েছিল সমাধান করতে কিন্তু করেনি। কিন্তু ক্ষতিগ্রস্ত ছেলেটির পরিবারকে ক্ষতিপুরন বাবদ কিছু দিতে বলা হয়েছিল। তারা দেয়নি। আর যদি তারা এ বিষয়ে সমাধান চায় তাহলে এভাবে নতুবা ওভাবে সমাধান করতে হবে। এভাবে ুনতুবা ওভাবে সমাধান এটা কি এ বিষয়ে মৃদুলের কাছে জানতে চাইলে তিনি সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!