নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে পুলিশের নিষ্ক্রিয়তায় বাড়ছে হামলা,ছিনতাই ও অপহরণ

বন্দরে পুলিশের নিষ্ক্রিয়তায় বাড়ছে হামলা,ছিনতাই ও অপহরণ

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিনিধি: বন্দর থানা সচল হলেও কার্যত এখনো নিষ্ক্রিয় পুলিশ। কোথাও পুলিশের টহলও নেই। এ সুযোগে বন্দরের বিভিন্ন স্থানে বাড়ছে অস্ত্রের মহড়া, অপহরণ, ছিতনাই, চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধ।
৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত শুধু বন্দরে কুপিয়ে হত্যার চেষ্ঠা, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ কাজ না করায় অপরাধ প্রতিনিয়ই বাড়ছে। যার কারণে অপরাধীরা প্রকাশ্যে এসব কাজ করে যাচ্ছে। ধরা পড়ার নজিরও খুবই কম।
পুলিশি টহল না থাকায় সন্ধ্যার পর থেকে অনিরাপদ হয়ে পড়ছে বন্দরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট। তৎপর হয়ে উঠেছে পেশাদার অপরাধীরা।
খোঁজ নিয়ে জানা যায়, থানাগুলো সচল হলেও আগের মতো মামলা গ্রহণ এবং টহল জোরদার করতে পারছে না পুলিশ। এতে একদিকে বাড়ছে অপরাধ, অন্যদিকে সেবাবঞ্চিত হচ্ছেন মানুষ। হেনস্তার ভয়ে আইন প্রয়োগে সাহস পাচ্ছেন না পুলিশ সদস্যরা। অন্যদিকে কোনো কোনো পুলিশ সদস্য মামলার ভয়ে পলাতকও রয়েছেন।
এদিকে গত বুধবার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে বীর মুক্তিযোদ্ধার ছেলে মাহাবুবকে কুপিয়ে হত্যার চেষ্টা করে যুবলীগের নেতাকর্মীরা। ওই সময় আরেক হামলাকারী যুবলীগ নেতা দ্বীন ইসলাম প্রকাশ্যে পিস্তল তাক করে রাখে। যা ইতোমধ্যে সিসি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অপর দিকে এক যোগে বন্দর লেদারার্স এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষর মধ্যে সংঘর্ষ চলে। আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলে সালেনগর ও হাফেজীবাগ এলাকায়। ছালেনগর এলাকায় মেরাজ হত্যা মামলার আসামি পিংকির নেতৃত্বে হাফেজীবাগ অপর এক গ্রুপের উপর হামলা চালায়। হামলা হয়েছে বন্দর আমিন আবাসিক এলাকায়। মূলতঃ পুলিশের কার্যক্রম না থাকায় বাড়ছে অপরাধ।
গত ৮ সেপ্টেম্বর সাবদী থেকে অপহরণ করে নিয়ে যায় জাতীয় পার্টির নেতা শিপন ও তেল ব্যবসায়ী ডালিম। এঘটনায় বন্দর থানায় ৯ সেপ্টেম্বর থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী পরিবার। থানা থেকে সেনাবাহিনী সেখান থেকে থানায় এভাবেই দুইদিন যাবৎ ঘুরপাক খাচ্ছে ভুক্তভোগী পরিবার।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!