নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে ফুটপাতে চাঁদাবাজদের দৌরাত্ম: গ্রুপে গ্রুপে চাঁদার টাকা ভাগাভাগি!

বন্দরে ফুটপাতে চাঁদাবাজদের দৌরাত্ম: গ্রুপে গ্রুপে চাঁদার টাকা ভাগাভাগি!

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ
বন্দরে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বন্দর বাজার থেকে ১নং খেয়াঘাট পর্যন্ত। মোটামুটি এই সড়কের পাশেই আছে ফুটপাত। ব্যস্ততম এই পয়েন্ট ঘিরে গড়ে উঠেছে সক্রিয় একাধিক চাঁদাবাজ চক্র। তবে হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে এই ফুটপাতের ‘চাবি’ ছিল আওয়ামী লীগ নেতা খান মাসুদের হাতে। সেখানকার অবৈধ দোকানের ভাড়ার টাকা গুনতেন সরকারদলীয় নেতাকর্মীরা। এমনকি টাকার ভাগ যেত পুলিশের পকেটেও। শক্তি হারিয়ে আওয়ামী লীগ নেতা খান মাসুদ পালালেও ফুটপাতজুড়ে এখনও আছে সারি সারি দোকান, আছে ফুটপাতও। তবে এখনকার দখলদার, চাঁদাবাজ কারা?।
অনুসন্ধানে জানা গেছে, বন্দর ১নং খেয়াঘাট থেকে কুমাড়পাড়া পর্যন্ত ফুটপাতে দখল, চাঁদাবাজি, উৎপাত– সবই আছে আগের মতো। শুধু বদলেছে কুশীলব। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধেই মিলেছে বেশির ভাগ দখল ও চাঁদাবাজির অভিযোগ। এরই মধ্যে জোফেস বাহিনীর অনুসারী যুবদল নেতা সোহাগ, হুমায়ন, ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবু দাস, বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ এর অনুসারী যুবদল নেতা মিনহাজ মিঠু। এসব চাঁদাবাজ সিন্ডিকেটের প্রধান দায়িত্ব পালন করছেন জাতীয় পার্টির নেতা সানাউল্লাহ সানুর অনুসারী সাত্তার। এই ফুটপাতে প্রায় দুইশত মত দোকান রয়েছে, দৈনিক ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করছেন চাঁদাবাজরা। ফলে এই রাস্তায় প্রতিনিয়তই যানজট সৃষ্টি হচ্ছে এবং ফুটপাত দখল থাকায় পথচারীরা চলতে গিয়ে দুঘর্টনার শিকার হচ্ছেন। মূলত: চাঁদার টাকা প্রতিদিন হারে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা সাত্তারের কাছে জমা হয়। ফুটপাত থেকে চাঁদা তোলেন চা দোকানদার ফিরোজ ও যুবদল নেতা সোহাগের অনুসারী আকাশ। মাস শেষে বন্দর ঘাট সংলগ্ন চান মিয়ার মাকের্ট এর দ্বিতীয় তলায় চাঁদাবাজদের মাঝে ওই টাকা ভাগাভাগি করে দেয়া হয়। কোন গ্রুপ ১০ হাজার আবার কোন গ্রুপকে ১৫ হাজার টাকা করে প্রতিমাসে দেয়া হয়। এরই মধ্যে বন্দর থানা পুলিশের নামে ১০ হাজার টাকা খরচ আছে বলেও জানা গেছে।
অনুসন্ধানে আরও জানা গেছে, বন্দর ঘাটের পাশাপাশি বন্দর স্কুল ঘাট থেকে রূপালী পর্যন্ত রয়েছে সড়কের পাশে দোকান। এসব দোকান নিয়ন্ত্রণ করেন মহানগর যুবদল নেতা জোফেসের অনুসারী বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন ও যুবদল নেতা হুমায়ন। নতুন দোকান বসিয়ে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত এডভান্স নেওয়া হয়। প্রতিদিন দোকান থেকে ১৫০ টাকা করে শুরু করে সর্বনিম্ন ৪০ টাকা করে নেয়া হয়।
এসব চাঁদাবাজদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান জরুরী মনে করছেন স্থানীয়রা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!