নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে মা-শিশু স্বাস্থ্য সেবায় জেলায় শ্রেষ্ঠ মুছাপুর ইউনিয়ন

বন্দরে মা-শিশু স্বাস্থ্য সেবায় জেলায় শ্রেষ্ঠ মুছাপুর ইউনিয়ন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটেগরিতে শ্রেষ্ঠত্ব বাছাইয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মুছাপুর ইউনিয়ন। ইউনিয়নের পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ সেবা, কিশোর-কিশোরীর স্বাস্থ্য সেবা এবং পুষ্টি সেবা কর্মসূচি উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করায় এ পুরস্কার প্রদান করা হয়।

সোমবার ১৪ জুলাই বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুল ইসলাম মিঞা মুছাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর হোসেন এর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে এই কর্মসূচিতে অংশ নেওয়া মাঠ পর্যায়ের আরো তিনজন কর্মীকে পুরস্কৃত করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন ডা. এ.এফ.এম মশিউর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা।

সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার পূর্বে জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা বলেন, যারা পুরস্কৃত হয়েছেন তাদের কিন্তু দায়িত্ব আরো বেড়ে গেলো। আগামীতেও আপনারা এই ধারা আরো ভাল ভাবে অব্যাহত রাখবেন। পাশাপাশি যারা পুরস্কৃত হতে পারেননি তারাও চেষ্টা করবেন আগামী বছর যেন এই শ্রেষ্ঠত্বের পুরস্কার আপনাদের কাজের মাধ্যমে অর্জিত হয়।

পুরস্কার গ্রহণ করে প্রতিক্রিয়ায় মুছাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর হোসেন বলেন, আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন। যারা আমাদের পুরস্কৃত করেছেন জেলা প্রশাসক সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমাদের ইউনিয়ন স্বা¯্য’ সেবা কর্মী, গ্রাম পুলিশ, পরিষদের কর্মকর্তা কর্মচারী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টার কারণেই এমন একটি পুরস্কার অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। সেই সাথে আমার ইউনিয়নবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল কাজে সার্বিক সহযোগিতা করার জন্য।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!