নারায়ণগঞ্জ রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ৮৩
ফতুল্লায় পাওয়া টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
Next
Prev
প্রচ্ছদ
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বন্দর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বন্দর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধিঃ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সারাদেশের সাংবাদিক সমাজ। এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের উপর চলমান হত্যা, হামলা, মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে বন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ১নং খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল।

 

কর্মসূচিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সামাজিক কর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা বলেন, সত্য প্রকাশের জন্য জীবন বাজি রাখা সাংবাদিকরা প্রতিনিয়ত জীবননাশের হুমকি, শারীরিক হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থা চলতে পারে না। তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানান।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন—বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন, মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও বন্দর থানা প্রেসক্লাবের সদস্য আবুল বাশার, বন্দর থানা প্রেসক্লাবের অর্থ সম্পাদক নুর এ আজাদ, বন্দর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অজিৎ দাস, কার্যকরী সদস্য শামিম ইসলাম, অগ্রবাণী প্রতিদিনের প্রতিবেদক ও প্রেসক্লাব সদস্য শাহরিয়া প্রধান ইমন, দপ্তর সম্পাদক পাভেল, পারভেজ মল্লিক প্রমুখ।

বন্দর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন ডালিমের সঞ্চালনায় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, বন্দর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান খান বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক হাইউল ইসলাম প্রধান হাবিব, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, মমতাজ মম, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, সদস্য আবু সুফিয়ান, বন্দর থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদ বাপ্পী, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি জিহাদ হোসেন, বাংলা এক্সপ্রেসের প্রতিবেদক সামিউল, কালের বাংলাদেশের স্টাফ রিপোর্টার শাওন, সামিউল ইসলাম সৈকতসহ অনেকে

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!