নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
হত্যা মামলার আসামি পিংকি ও কাজল গ্রুপের হাতে খুন সোহান!আতঙ্কিত এলাকাবাসী

হত্যা মামলার আসামি পিংকি ও কাজল গ্রুপের হাতে খুন সোহান!আতঙ্কিত এলাকাবাসী

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ
২০২৩ সালের ৩ এপ্রিল ছিল রমজান মাস। এদিন রূপালী নিজ ওয়ার্কশপে মেরাজুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। একই সঙ্গে তাঁর বন্ধু আল আমিনকেও কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। সেদিন প্রাণে বেঁচে যায় আল আমিন। হত্যার ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, পিংকির নাম সহ দায়ের করা মামলা করে বেশ চাপে ছিলেন নিহত ভূক্তভোগী এক নারী। এর মধ্যে মেরাজ হত্যা মামলার আসামি এবং তাদের পরিবার ও সহযোগীদের দ্বারা হুমকি সহ নানা নির্যাতনের শিকার হন। ভেবেছিলেন আওয়ামীলীগ সরকারের পতনে নতুন বাংলাদেশে এবার অন্তত বিচার পাবেন, আসামিরা পাবেন শাস্তি। তবে, সেটি এখনো হয়নি, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সাথে সাথেই এলাকায় ফিরে আসে। আসামিরাই রয়েছেন বহাল তবিয়তে। দেখা গেছে বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ মিটিং মিছিলে। এছাড়াও থানার ভিতরেও সাবেক তদন্ত ওসি আবু বকর সিদ্দিকের অফিস কক্ষে উপস্থিত ছিলেন হত্যা মামলার আসামি পিংকি। এমনকি আসামিদের প্রাণনাশের হুুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন ভূক্তভোগী ওই নারী।
স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা গেছে, মেরাজ হত্যা মামলার আসামিরা প্রভাবশালী। বিশেষ করে পিংকি এখন বন্দর থানা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহেন শাহের সহযোগী। ৫ আগস্টে এলাকায় প্রকাশ্যে এসে হামলা, ভাঙচুর ও লুটপাট শুরু করে। হামলা করেন হাফেজীবাগ এলাকায়, প্রায় ১১টি বসতবাড়ি ভাঙচুর করে লুটপাট করে। একের পর এক অপকর্ম করলেও প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। এতে আরো বেপরোয়া হয়ে উঠে, থামেনি তার অপকর্ম। তার বাহিনীর হাতে খুন হন ছালেনগর এলাকার সোহান নামে এক যুবক।
অনুসন্ধানে জানা গেছে, রবিবার রাতে হামজুর ছেলের সঙ্গে দ্বন্দ্ব হয় পিংকি ও বিএনপির নেতা কাজল বাহিনীর সঙ্গে। এর জেরে রূপালী বাগান এলাকায় প্রকাশ্যে চাকু দিয়ে বুকে ছুরিকাঘাত করে হত্যা করা হয় সোহান নামে এক যুবককে। মূলত: হত্যা মামলার আসামি পিংকি ও বিএনপির নেতা কাজল একই গ্রুপের। তাদের নেতৃত্বে রূপালী, ছালেনগর এলাকায় কিশোর গ্যাং দিয়ে সা¤্রজ্য তৈরি করেছে। ড্রেজার সংক্রান্ত বিষয় নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে সোহানকে হত্যা করা হয়। তবে পিংকি ও কাজল একই গ্রুপে থাকলেও সোহান হত্যার পর একে অন্যের ঘাড়ে দায় চাপানোরও চেষ্টা চলছে। এছাড়াও এই গ্রুপের নেতৃত্ব দেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ। এই হত্যা মামলা থেকে পিংকিকে বাঁচাতে দৌড়ঝাপ শুরু করেছে শাহেন শাহ এমন একটি খবর ছড়িয়ে পড়েছে এলাকায়। যা নতুন করে জন্ম নিয়েছে আলোচনা।
একাধিক রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, বিএনপির নেতা কাজল, তিনি শাহেন শাহ্র লোক হলেও গোপনে কাজ করেন সাবেক যুবদলের সভাপতি আমির হোসেনের। রূপালী এলাকায় আমির হোসেন এর সঙ্গে নানা কর্মকা-ে জড়িয়ে পড়েন কাজল। এর আগে গত শুক্রবার বিকেলে রূপালী এলাকায় পিংকি একটি গোপন মিটিং করেন। ওই মিটিং এ নিজেরে মধ্যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা হয় এবং রবিবার পরিকল্পিতভাবে সোহানকে হত্যা করা হয়েছে বলে মনে করছে তারা। এই হত্যাকা-ের ঘটনায় কাজলের উপর দায় চাপিয়ে পিংকিকে মামলায় যেনো না জড়ায় চলছে জোরালো তদবির।
এদিকে, নিহত সোহানের পিতা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে তার ছেলেকে বিএনপির নেতা কাজল বাহিনী হত্যা করেছে। ধারণা করা হচ্ছে, কাজলের নাম প্রকাশ্যে বললেও ভয়ে হত্যা মামলার আসামি পিংকির নাম বলতে নারাজ নিহতের পিতা সালাম মিয়া।
অপর দিকে, সকাল থেকেই হত্যা মামলার আসামি পিংকি তাঁর দলবল নিয়ে ছালেনগর নতুন মসজিদের সামনে অবস্থান করছে। এর পাশেই নিহত মেরাজ এর পরিবার বসবাস করতেন। তারাও এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!