নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ঈদ আনন্দময় হয়ে উঠতে পারে রূপগঞ্জের দর্শনীয় পার্কে

ঈদ আনন্দময় হয়ে উঠতে পারে রূপগঞ্জের দর্শনীয় পার্কে

প্রকাশিতঃ

বাড়ির কাছে আরশিনগর। আপনি যদি একদিনে ঘুরে আবার নিজ বাসায় ফিরতে চান,  তাহলে ঘুরে আসতে পারেন ঢাকার পাশের রূপগঞ্জে। ইট-পাথরের চাপা থেকে একটু স্বঃস্তির নিঃশ্বাস ফেলতে ক্ষণিকের জন্য রূপগঞ্জের নির্মল পরিবেশে বেড়াতে যেতে পারেন। এতে আপনার সময় ও খরচ দুটোই সাশ্রয়ী হবে।

এখানে বেশ কয়েকটি পার্ক, রিসোর্ট রয়েছে। রয়েছে পূর্বাচল উপশহরের মতো অপরূপ দৃশ্যের কয়েকটি স্থান। রয়েছে নয়নাভিরাম জমিদার বাড়ি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  রাজধানীর কোলঘেঁষা নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে বইছে উৎসবের আমেজ।

পূর্বাচল নতুন শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত পার্ক ও রিসোর্টগুলো ইতিমধ্যে শেষ করেছে তাদের সার্বিক প্রস্তুতি। ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়েছে নানা উদ্যোগ। পূর্বাচলের বিভিন্ন সেক্টরজুড়ে আলোঝলমলে পরিবেশ তৈরি করা হয়েছে।

দাউদপুরের সুমাত্রা কিংডম, জিন্দা পার্ক, গোলাকান্দাইলের সুবর্ণ  গ্রাম, গুতিয়াবোর সি-শেল পার্কসহ জনপ্রিয় বিনোদন কেন্দ্রগুলো সাজানো হয়েছে অপরূপ সাজে।

রাইড সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্ণিল আলোকসজ্জায় নতুন রূপ পেয়েছে এসব স্থান। প্রতিবছরের মতো এবারও ঈদকে ঘিরে রূপগঞ্জ হয়ে উঠছে ভ্রমণপিপাসুদের অন্যতম গন্তব্য।

প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক বিনোদনের সমন্বয়ে গড়ে ওঠা এ জনপদে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ভিড় করেন। ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে স্থানীয় বিনোদন কেন্দ্রগুলোও এবার এনেছে নতুনত্ব।

রূপগঞ্জের অন্যতম আকর্ষণ পূর্বাচলের ৩০০ ফিট সড়ক সংলগ্ন নীলা মার্কেট, জিয়া চত্বর,ফারুক মার্কেট, ১১ নম্বর সেক্টর, ২১ নম্বর লেক।

ঈদ উপলক্ষে এখানে বসে মেলার মতো আয়োজন, যেখানে গ্রামীণ আবহের সঙ্গে আধুনিক বিনোদনের মিশেলে তৈরি হয় ভিন্ন এক পরিবেশ। ফলে দর্শনার্থীদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো।

এ ছাড়া দাউদপুরে শীতলক্ষ্যা নদীর তীরঘেঁষা সুমাত্রা কিংডম, জিন্দা এলাকায় জিন্দা পার্ক, মাহনা এলাকায় সুবর্ণগ্রাম, পূর্বাচল ৩ নম্বর সেক্টরের পাশে সি-শেল পার্ক, মুড়াপাড়ার রাসেল পার্ক, পলখানের নিঝুম পল্লী এবং কাঞ্চনের পন্ডস গার্ডেনসহ বিভিন্ন বিনোদন স্পট প্রস্তুত রয়েছে দর্শনার্থীদের বরণ করে নিতে।

পার্ক ও রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, ঈদে বাড়তি দর্শনার্থীর চাপ সামাল দিতে তারা আগে থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিটি স্থানে বসানো হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। নিরাপত্তা কর্মী বাড়ানোর পাশাপাশি জরুরি সেবার ব্যবস্থাও রাখা হয়েছে। পরিবার নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে।

সি শেল পার্কের ম্যানেজার জয়নাল বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার দর্শনার্থীর সংখ্যা আরো বাড়বে। বিশেষ করে টানা ছুটি এবং আবহাওয়া বৃষ্টিচ্ছন্ন হলেও মানুষের আগ্রহ বেশি থাকবে বলে মনে তিনি আশা রাখেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ঈদে মানুষের ভিড় বাড়বে—এটি মাথায় রেখে আমরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে পরিবার নিয়ে ঘুরতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

সুত্র: কালেরকন্ঠ

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!