নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
কায়েতপাড়ায় আওয়ামী দোসর সাবেক ইউপির মেম্বার আব্দুল হাই গ্রেফতার

কায়েতপাড়ায় আওয়ামী দোসর সাবেক ইউপির মেম্বার আব্দুল হাই গ্রেফতার

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ৬নং ওয়ার্ড মেম্বার,আওয়ামী লীগ ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর একনিষ্ঠ দোসর আব্দুল হাইকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
রবিবার( ২১ ডিসেম্বর) বিকাল ৩ টায় রূপগঞ্জ থানা সংলগ্ন উপজেলা রেজিস্ট্রি অফিসের সামনে থেকে নানান অপকর্মের হোতা আব্দুল হাই মেম্বারকে আটক করতে সক্ষম হয় রুপগঞ্জ থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার,আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর দোসর আব্দুল হাই মেম্বার এর বিরুদ্ধে নিরীহ মানুষের জমি দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ীদের শেল্টার দেওয়া, হিন্দুদের সম্পত্তি জোরপূর্বক দখল, ভুয়া ওয়ারিশ ও ভূয়া দলিল সৃজন করে অন্যের জমি দখল করে বিক্রি করে দেয়া সহ নানান অভিযোগ রয়েছে।
আব্দুল হাই মেম্বার তার সহযোগী হিসেবে বেছে নিয়েছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার ও তার মামা আব্দুল মতিনকে।
মামা- ভাগিনার ভূমিদস্যুতা, চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসায়ীদের শেল্টার দেওয়া, ভূয়া দলিল ও ওয়ারিশ সৃষ্টি করে জমি দখল করে অন্যত্র বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছিল কায়েতপাড়া ইউনিয়নবাসী।
অপরদিকে আব্দুল হাই মেম্বার এর গ্রেপ্তারের সংবাদে এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। রূপগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানান এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর জমি দখল গ্রুপের অন্যতম সহযোগী ছিল আব্দুল হাই মেম্বার।
গাজীর প্রভাব বিস্তার করে নানান অপকর্মে মেতে উঠেছিল আব্দুল হাই মেম্বার ও তার মামা মতিন মেম্বার। এদের প্রভাবে ভয়ে কেউ কিছু করতে পারেনি। আব্দুল হাই মেম্বার ঢাকার মোল্লানির নামে এক মহিলার কাছ থেকে দুই কোটি টাকা নিয়ে তাকে জমি দেননি। ফলে বাধ্য হয়ে ওই মহিলা আদালতে মামলা করলে সে মামলায় দীর্ঘদিন জেল খেটে জামিনে বের আসে আব্দুল হাই মেম্বার।
এছাড়াও নিরীহ হিন্দুদের জমি দখল করে অন্যত্র বিক্রি করে মোটা অংকের টাকা হাতে নিয়েছে আব্দুল হাই। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের কাছ থেকেও পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়ে রফিককে বাদ দিয়ে গোলাম দস্তগীর গাজীর আশ্রয় নেন।
গাজীর আশ্রয় নেওয়ার পরে আব্দুল হাই মেম্বার ও তার সহযোগী মতিন মেম্বারকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তাদের নানান অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হলেও মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয়ে কেউ কিছু বলতে সাহস পেতো না।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে বলেন, আব্দুল হাই মেম্বাটকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর সকল প্রস্তুতি চলছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!