নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
রুপগঞ্জে সুবর্ণা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রুপগঞ্জে সুবর্ণা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুলের ছাত্রী সুবর্ণা ধর্ষণ ও হত্যাকান্ডের সাত বছর পেরিয়েছে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ ঘটনার বিচার এখনও হয়নি। দ্রুত বিচার ও আসামিদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টরে ইউসুফগঞ্জ স্কুলের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে ইউসুফগঞ্জ স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া সুবর্ণাকে অপহরণ করে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা হলেও এতদিনেও বিচার সম্পন্ন না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

মানববন্ধনে সুবর্ণার বাবা রাকিব মিয়া বলেন, ‘আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি বিচার চাইতে গিয়ে এখন নিজেই হুমকির মুখে। মামলাটি তুলে নিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল, সাব্বির, শান্তসহ আসামিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে।’

সুবর্ণার চাচা মো. রাশেদ বলেন, ‘মামলা তুলে না নেওয়ায় বিভিন্ন সময় আমাকে হুমকি-ধামকি দেয় যুবদল নেতা রাসেল ও তার সহযোগীরা। গত ২৭ জুন দুপুরে পূর্বাচলের অফিস থেকে রাসেল ও তার বাহিনীর লোকেরা আমাকে অপহরণ করে একটি পরিত্যক্ত বাগানবাড়িতে নিয়ে যায়। সেখানে শারীরিক নির্যাতন চালিয়ে তারা ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমার পরিবার ৯৯৯-এ ফোন করলে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আমাকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেফতার করে।’

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী সিনথিয়া বলেন, ‘আমরা সুবর্ণার হত্যার বিচার চাই। আমরা চাই, আর কোনো মেয়ের সঙ্গে এমন না হোক। দ্রুত আসামিদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক।’

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘অপহরণের ঘটনায় যুবদল নেতা রাসেল আহমেদসহ ৮ থেকে ১০ জনের একটি দল জড়িত। এ ঘটনায় আমরা রাসেলসহ ছয়জনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের ধর্ষণ ও হত্যা মামলার সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে নতুন করে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলাও হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!