নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে যুবদল নেতা দুলালের নেতৃত্বে অবস্থান কর্মসূচী

রূপগঞ্জে যুবদল নেতা দুলালের নেতৃত্বে অবস্থান কর্মসূচী

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেনের নেতৃত্বে রূপগঞ্জে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৫ই আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রূপগঞ্জের ৩০০ ফিটের লেংটা মাজারের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।

অবস্থান কর্মসূচীটি কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সহ- সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

এসময় অবস্থান কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা মহিলা দলের সাধারণ সম্পাদিক রুমানা আফরিন, সাবেক সাধারণ সম্পাদিকা জাহানারা বেগম সহ রূপগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্র জনতা উপস্থিত ছিলেন।

এর আগে ছোট ছোট মিছিল নিয়ে অবস্থান কর্মসূচীতে অংশ নেয় বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ এবং সাধারণ ছাত্র জনতা।

এসময় অবস্থান কর্মসূচী থেকে যুবদল নেতা দুলাল হোসেন বলেন, হাসিনা সরকারের যে চরিত্র সে চরিত্র ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কাছে তা প্রকাশ পেয়েছে।গুম,খুন, হত্যা, মামলা নির্যাতনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবার জন্য হাসিনা সরকার নির্বিচারে গুলি করে হত্যা করেছে। কোটা পরিহার করে মেধার ভিত্তিতে চাকুরীর জন্য আন্দোলন করেছিলো শিক্ষার্থীরা।এই আন্দোলন করতে গিয়ে আবু সাঈদের মত ছাত্রদের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান হয়েছে।শত শত ছাত্র ছাত্রী ও জনতাকে খুন করে খুনি হাসিনা পালিয়ে গিয়েছে।এই খুনি সরকারের আমরা ফাঁসি চাই।

তিনি আরো বলেন,দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই এই খুনি সরকার বিগত ১৭ বছরে পিলখানা হত্যা থেকে শুরু করে,হেফাজত হত্যা সহ সকল হত্যা চালিয়েছে।এছাডাও বিএনপির নেতাকর্মীদের নামে শত শত মামলা দিয়ে নির্যাতন করে ঘর বাড়ি,সম্পত্তি দখল করে নিয়েছে।শত শত মামলায় বিএনপির নেতাকর্মীরা জেলে বন্দি ছিলো।স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করে আমাদের শত শত বিএনপি নেতাকর্মী গুম,খুনও হয়েছে।আমাদের আন্দোলন চলমান ছিলো।আমাদের ছাত্রদলের ৩১ জন নেতাকর্মীকে খুন করা হয়েছে।খুনি সরকারের মন্ত্রী,যত আমলা ছিলো তারা এই খুনের সাথে সম্পৃক্ত ছিলো।এই খুনি শেখ হাসিনা সহ সকলের আমরা ফাঁসি চাই।অবলম্বে এই ফাঁসি কার্যকর করতে হবে, তা না হলে আমরা ছাত্র জনতাকে নিয়ে আবারো রাজপথে নামবো।

দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করার জন্য অন্তর্র্বতীকালীন সরকারের প্রতি আহ্বান জানান দুলাল হোসেন।

এর আগে গত মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বুধ-বৃহস্পতিবার সারাদেশব্যপী খুনি শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচির কথা জানায় ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!