নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলা: তদন্ত কর্মকর্তা মতিউরের সাথে সখ্যতায় আসামী প্রকাশ্যে!

রূপগঞ্জে সাংবাদিকের উপর হামলা: তদন্ত কর্মকর্তা মতিউরের সাথে সখ্যতায় আসামী প্রকাশ্যে!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ:

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ, ভূমিদস্যু ওমর ফারুক মেম্বার,গুজা রাসেল বাহিনীর হামলায় আহত হওয়ার দেড় মাস অতিবাহিত হলেও অযোগ্য, অর্থলোভী, এসআই মতিউর রহমান দেড় মাসও কোন আসামী গ্রেফতার করতে না পারায় সাংবাদিক সমাজের মধ্যে বিরাজ করছে তীব্র ও উত্তেজনা ।

জানা যায়, গত ২২ মার্চ শুক্রবার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীর পাড় এলাকায় আবাসন প্রতিষ্ঠান ওয়েল কেয়ার এর বিরুদ্ধে স্থানীয় জমির মালিক, কৃষকরা অবৈধভাবে জমি দখল করে বালু ভরাট করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

সংবাদ পেয়ে জাগো নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিনিধি গাফফার হোসেন ওরফে মোহাম্মদ লিটন হোসেন মানববন্ধন কর্মসূচির ভিডিও ধারণ করতে গেলে ওমর ফারুক ও গুজার রাসেলের নেতৃত্বে সন্ত্রাসীরা লিটনের উপর অর্তকিত ভাবে হামলা চালিয়ে পিঠের পিছনে সুইচ গিয়ার গিয়ে রক্তাক্ত জখম করে। চোখে ও কপালে কিলঘুষি মেরে নীলাফুলা জখম করে।

লিটনকে উদ্ধার করে প্রাথমিক অবস্থায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নেওয়া হলে কর্তব্য চিকিৎসক আশঙ্কাজনক হওয়ায় লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় লিটন আদালতের নির্দেশে রুপগঞ্জ থানায় ওমর ফারুক মেম্বারকে প্রধান আসামি, গুজা রাসেল কে দ্বিতীয় আসামী করে ১৮ জনের নাম উল্লেখ করে রুপগঞ্জ থানায় মামলা দায়ের করা হলেও দেড়মাসেও তদন্ত কর্মকর্তা এসআই মতিউর রহমান সহ রুপগঞ্জ থানা পুলিশ আজও পর্যন্ত আসামিদের কাছ থেকে টাকা খেয়ে গ্রেফতার করেনি।

একটি বিশ্বস্ত সূত্রে  জানা যায়, অর্থলোভী, মাদক ব্যবসায়ীদের শেল্টারদাতা, তদন্ত কর্মকর্তা এসআই মতিউর রহমান আগে চানপাড়া পুলিশ ফাঁড়ি কেন্দ্রের ইনচার্জ ছিলেন। ২ মাস আগে তাকে সেখান থেকে বদলী করে রুপগঞ্জ থানায় নেয়া হয়। এর আগে চনপাড়া পুলিশ ফাড়ি কেন্দ্রের ইনচার্জ থাকা অবস্থায় মাদক ব্যবসায়ীদের কাছ প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। কিন্তু মতিউর রহমান উপর মহল ম্যানেজ করে চলতি মাসের ১ তারিখে আবার চানপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ হয়ে চলে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, চনপাড়া হচ্ছে নারায়ণগঞ্জ জেলার অপরাধীদের সাম্রাজ্য। এখানে মাদক ব্যবসা, নারী ব্যবসা, ভূমিদস্যুতা, চাঁদাবাজি, অশ্লীল পর্ন নির্মাণ সহ এমন কোন কাজ নেই  যা চনপাড়া বস্তিতে হয়না।

এসআই মতিউর রহমান অবৈধ পন্থায় বিশাল অর্থ সম্পদের মালিক হবার নেশায় আবার চনপাড়া পুলিশ ফাঁড়ি কেন্দ্রে চলতি মাসের এক তারিখ বদলী হয়ে আসার পর আবার চনপাড়া বস্তি মাদকের জোয়ারে ভাসছে।

অথচ আসামিদের কাছ থেকে মোটা অংকের টাকা গ্রহণ করে মতিউর রহমান সাংবাদিক লিটনের মামলার আসামি ওমর ফারুক মেম্বার, গুজা রাসেলসহ ১৮ জন আসামীর কাউকে গ্রেফতার করেনি।

অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ অপারেশন) চাইলাই মারমার সাথে সাংবাদিকরা সাক্ষাৎ করে আসামি গ্রেফতারের করার অনুরোধ জানালে তাৎক্ষনিক তিনি এসআই মতিউরকে মুঠোফোনে ফোন করলেও তিনি তা রিসিভ করে সে সময়।

মামলার বাদী সাংবাদিক লিটন হোসেন পুলিশের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,আগামী ৭মের মধ্যে পুলিশ আসামীদের গ্রেফতার না করলে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে নারায়ণগঞ্জ পুলিশের ব্যর্থতা ও অপরাধীদের সাথে আতাতের বিষয়টি তুলে ধরবো।

এসআই মতিউর রহমান রহস্যজনক কারনে আসামী গ্রেফতার না করায় সাংবাদিক সমাজ পুলিশের উপর ক্ষুদ্ধ।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই মতিউর রহমান মুঠোফোনে ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!