নারায়ণগঞ্জ রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু, এলাকায় আতঙ্ক

রূপগঞ্জে হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু, এলাকায় আতঙ্ক

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দশ দিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যুসহ তিনজন আক্রান্তের খবর পাওয়া গেছে। জেলার রূপগঞ্জ উপজেলা ও আড়াইহাজার উপজেলায় এ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, গত ১০ দিনে দুজন শিশু এসেছিল হাসপাতালে। হামের প্রাথমিক কিছু লক্ষণ ছিলো রাইয়ান নামে এক শিশুর মধ্যে। আরেক শিশু নোহাশ জন্মের পর থেকেই অসুস্থ ছিল। পরে তাদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

এরপর থেকে আমাদের মাঠ কর্মীরা ২২০ জন শিশুর উপর জরিপ চালিয়েছে। তাদের মধ্যে হামের কোন লক্ষণ পাওয়া যায়নি। আমরা মেডিকেল টিম ও মাঠকর্মীরা মাঠে রয়েছেন।

হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া এক বছর বয়সী নোহাশের মা শাকিলা আক্তার বলেন,‘আমার ছেলে হামে আক্রান্ত ছিল।

গত ১৯ মার্চ সকাল ১১ টায় মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা যায়। আমরা রূপগঞ্জের চরচনপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতাম।

মারা যাওয়া আরেক শিশু রাইয়ান মিয়ার নানা শামীম মিয়া জানান, তার নাতী দীর্ঘদিন ধরে জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলো। গত ২৪ তারিখ অবস্থা খারাপ হলে তাকে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকায় পাঠিয়ে দিলে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হলে ২৪ মার্চ রাত ১০ টায় মারা যায়।

এদিকে, আড়াইহাজার উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানা গেছে। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, হাইজাদি ও উচিৎপুরা এলাকায় ৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। তাদের মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া উচিৎপুরা ইউনিয়নের সুমাইয়া বেগমের আট মাসের যমজ শিশু জোবায়েদা ও সাইফাকে হামের লক্ষণ নিয়ে গত ২৫ মার্চ মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অপরদিকে হাইজাদী ইউনিয়নের ছয় মাসের যোবায়েরকে হামের লক্ষণ নিয়ে একই হাসপাতালে ভর্তি করা হয়। ওই এলাকার ২০ পরিবারের শিশুদের উপর আমরা রিসার্চ করি। তবে তাদের মধ্যে কোনো লক্ষণ পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ খানপুর তিনশ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায় ডা. আবুল বাশার বলেন, ‘আমাদের এখানে এখনো কোনো আক্রান্ত হওয়ার খবর পাইনি বা আসেনি। তবে আমরা প্রস্তুত আছি।’

নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন অফিসার ডা. আফম মশিউর রহমান বলেন, ‘কিছু কিছু শিশু আক্রান্ত হয়েছে খবর পাচ্ছি। রূপগঞ্জের দুই শিশু মারা গেছে। তবে তাদের ব্যাপারে আমরা নিশ্চিত নই। একজন মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা গেছে। আরেকজন সোরওয়ার্দী হাসপাতালে মারা গেছে। আসলে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি। বাচ্চার জ্বর কিংবা সর্দি হলে পল্লী চিকিৎসকদের কাছে যায়। এটা না করে হাসপাতালে যাওয়া দরকার। বায়ু দূষণ ও শিল্প কারখানার কারণে এ জেলার পরিবেশ খুব খারাপ। তাই এ এলাকার শিশুদের প্রতি যতœ নেওয়া দরকার।’

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!