নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আলীরটেকে জমিজমা সংক্রান্ত বিরোধে সোরহাবকে কোপালো সন্ত্রাসী শফি আলম গং

আলীরটেকে জমিজমা সংক্রান্ত বিরোধে সোরহাবকে কোপালো সন্ত্রাসী শফি আলম গং

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের চিহ্নিত মাদক বিক্রেতা, ভূমিদস্যু,সন্ত্রাসী ও চাঁদাবাজ শফি আলম গং কর্তৃক আটক সোরহাব,পিয়াস সহ মহিলাদের কে মারধর,সুইচগিয়ার দিয়ে কুঁপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করার ৭ দিন অতিবাহিত হলেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। বরং এলাকায় অবস্থান করে ১নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেনের শেল্টারে থেকে আরো বেশী বেপরোয়া হয়ে উঠেছে শফি আলমগংরা। মামলা তুলে নেওয়া না হলে বড়ধরনের মাশুল দিতে হবে বলে হুমকি ধামকি প্রদান করছে। এমনটি জানালেন বাদী পিয়াস ও তার পরিবারের সদস্যরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলা নং ১৬ তারিখঃ ২২/০৭/২০২৫ইং ধারা ১৪৩/৩৪১/৩০৭/ ৫০৬/১১৪ ৩২৬/৩২৩/৩২৪/৩৭৯/ সুত্রে জানা যায়,পিয়াস (২৮), পিতা-জজ মিয়া, মাতা-পিয়ারা বেগম, সাং-আলীরটেক ফকির বাড়ি, ১নং ওয়ার্ড, থানা-নারায়নগঞ্জ সদর মডেল, জেলা- নারায়ণগঞ্জ বিবাদী ১। শফি আলম (৪০), পিতা-শহিদুল্লাহ, ২। খোরশেদ আলম (৩৬), পিতা-শহিদুল্লাহ, ৩। নুর আলম (৩৮), সর্বপিতা-শহিদুল্লাহ, ৪। শহিদুল্লাহ (৭৫), পিতা-মৃত ছায়েদ আলী, ৫। শরিয়ত উল্লাহ (৭০), পিতা-মৃত সায়েদ আলী, ৬। ফারুক।৩২), পিতা-শরিয়ত উল্লাহ, ৭। আওলাদ (৩০), পিতা-শরিয়ত উল্লাহ, ৮। আরব আলী (৬৫), পিতা-ফালান, ৯। রিপন (৩৫), পিতা-আরব আলী, ১০। সার্কিব (২৫), উভয় পিতা-আরব আলী, সর্ব সাং-আলীরটেক, ১১। ইমান হোসেন (৬০), পিতা-আলমেস, সাং-কুড়েরপাড়, সর্ব থানা ও জেলা-নারায়ণগঞ্জ।
১নং বিবাদী হতে ১১নং বিবাদীরা আমার পরস্পর আত্মীয়। বিবাদীগণের ওয়ারিসমূলে প্রাপ্ত সম্পত্তি বহু বছর পূর্বে বিক্রয় করিয়াছে। আমরা ওয়ারিসমূলে প্রাপ্ত সম্পত্তি বিক্রয় ঘটিকার করিনি। আমাদের ভাগের সম্পত্তি ভোগ দখলে থাকিয়া আমরা বহুবছর যাবৎ চাষাবাদ করিয়া আসিতেছি। বিবাদীগণ কিছু দিন যাবত আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করার উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্র সহ পায়তারা করিয়া আসিতেছে।
গত ২১/০৭/২০২৫ ইং সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় গোপচর মৌজাস্থিত রবি মেম্বারের বাড়ির পাশে আমাদের ওয়ারিশ সূত্রে পাওনা ৬০ শতাংশ জায়গায় ৪নং বিবাদী নিজেকে জমির মালিক দাবী করিয়া সম্পত্তি দখল করিয়া নেওয়ার চেষ্টা করে।
গত ২১/০৭/২০২৫ ইং অনুমান সকাল ১১:০০ ঘটিকায় উক্ত জমিতে আমাদের বপন করা গরুর জন্য জাদু ঘাস উক্ত বিবাদীরা কাটিয়া নিয়া যাওয়ার খবর পেয়ে ১নং বিবাদীর সহিত আলোচনার উদ্দেশ্যে আমার চাচা সোরহাব মিয়া (৫৫) পিতা- শহিদুল্লাহ, সাং-আলীরটেক ফকির বাড়ি, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ এর বাসা থেকে বাহির হইয়া সামনে মেইন রাস্তায় উঠিয়া সাবেক মেম্বার মতিন-কে দেখতে পাইয়া তাহার সহিত ঘটনা সংক্রান্তে আলোচনা করার সময় উপরোক্ত বিবাদীরা দেশীয় ধারালো চাপাতি, সুইচ গিয়ার, ছুরি, লাঠি-সহ আমার চাচাকে ঘেরাও করে অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে। চাচা গালি গালাজ করতে নিষেধ করলে ৪নং ও ৫নং বিবাদীর হুকুমে ১নং বিবাদীর হাতে থাকা ধারালো সুইচ গিয়ার দিয়া আমার চাচা সোরহাব মিয়া (৫৫)কে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে আমার চাচা হাত দিয়া ফিরাইতে গেলে আমার চাচার বাম হাতে বাহুর নিচে বোগলে লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম প্রাপ্ত হয়।
২নং বিবাদী তার হাতে থাকা চাপাতি দিয়া মাথায় গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। বিবাদীদের আঘাতে আমার চাচা চিৎকার করলে আমরা চিৎকারের শব্দ শুনিয়া আমি, আমার পিতা জজ মিয়া (৬০), আমার ভাই আল হাসান (৩৬) আব্দুল্লাহ (১৮), আমার মা পিয়ারা বেগম (৪৭), চাচি কহিনুর বেগম (৪০) আগাইয়া গেলে উক্ত বিবাদীরা সকলকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে।
৩নং বিবাদী আমাকে হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো চাকু দিয়া আমার কপাল এবং নাকে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ৬নং বিবাদী আমার পিতা জজ মিয়া-কে ধারালো ছুরি দিয়া দুই হাতে কোপ মারে। ৮নং বিবাদী আমার মাতা পিয়ারা বেগম (৪৭) এর ডান হাতে কজিতে ধারালো চাকু দিয়া আঘাত করিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে দেয়।
৯নং বিবাদী আমার মার গলায় থাকা ০১ ভরি ওজনের ১টি স্বর্নের চেইন যাহার মূলা-১,৬৫,০০০/- টাকা নিয়ে নেয়। ১০ নং বিবাদী আমার চাচাতো ভাই আল হাসান (৩৬)-কে মাথায় গুরুতর জখম করে। চাচি কহিনুর বেগম (৪০)-কে ১১নং বিবাদী এলোপাতারী আঘাত করে এবং ৭নং বিবাদী আমার চাচির গলায় থাকা ০৭ আনা ওজনের স্বর্ণের চেইন মূল্য ৭২২০০/- টাকা নিয়ে নেয়।
আমাদের সকলের চিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া আসলে বিবাদীরা বিভিন্ন প্রকার হমকি প্রদান করে স্থান ত্যাগ করে। উপস্থিত লোকজন আমাদের খানপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার আমার চাচা সোরহাব মিয়া (৫৫) এর মাথায় ৭টি সেলাই দেন এবং বোগলে ক্ষত স্থানে ২৭টি সেলাই দেন, আমার কপালে ৬টি সেলাই দেন, চাচাতো ভাই আল হাসান (৩৬)-কে মাথার সিটি স্ক্যান করার পরামর্শ প্রদান করেন।
ভিকটিম পিয়াস,সোরহাব জানান,বিবাদীরা দূর্ধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক বিক্রেতা ও ভূমিদস্যুতার জন্য মানুষের নিকট আতংক হয়ে উঠেছে। প্রকাশ্যে বলে বেড়াচ্ছে হত্যা চেষ্টার মামলার যখন আসামী হয়েছি এখন খুন করেই আসামী হবো। এতে করে বাদীর পরিবার চরম নিরাপত্তা হীনতার মধ্যে জীবন যাপন করছে। আসামী পক্ষের নিকট টাকা খেয়ে তদন্ত কর্মকর্তা এখনো পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করেননি বলে অভিযোগ ভিকটিমের পরিবারের।
উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!