নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা: স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াকে গুলি

ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা: স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াকে গুলি

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ শহরের সোনার বাংলা মার্কেটের পিছনের গলিতে ইন্টারনেট ব্যবসা–র বিরোধের জেরে সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। হামলার পর মাটিতে ফেলে জিয়াকে লক্ষ্য করে গুলি করলেও অল্পের জন্য রক্ষা পায় জিয়া।

গত মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত আটটার দিকে এই ঘটনা ঘটলেও এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে কেই সাহস পাননি। এঘটনায় মুহূর্তেই আশেপাশের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা দ্রুত দোকানপাট বন্ধ করে চলে যায়। তবে, নাম প্রকাশ না করার স্বত্ত্বে প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে সাবেক ছাত্রদল নেতা জাকির খানের ভাই জিকু খানের সাথে বিএনপি নেতা জিয়ার মত বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরেই মহানগর বিএনপি নেতা জিয়াউর রহমানকে গুলি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জিয়ার সঙ্গে সাবেক ছাত্রদল নেতা জাকির খানের ভাই জিকু খানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি জিকু খানের লোকজন নাকি জিয়ার বাড়ির ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এই ঘটনার জের ধরেই গত মঙ্গলবার রাতে হামলা ও গুলির ঘটনা ঘটে বলে তারা ধারণা করছেন।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, রাত আটটার দিকে কয়েকজন সন্ত্রাসী হঠাৎ জিয়ার ওপর হামলা চালায়। প্রথমে তাকে মারধর করে মাটিতে ফেলে দেয় এবং পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাদের হাতে কয়েকটি আগ্নেয়াস্ত্র দেখা গেছে বলেও তারা উল্লেখ করেন। তবে সৌভাগ্যক্রমে গুলিটি প্রাণঘাতী হয়নি।

গুলির শব্দ শোনা মাত্রই মার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই অধিকাংশ ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। এলাকার বাসিন্দারাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, কারণ একই গলির একই স্থানে অতীতে দয়াল মাসুদ নামের আরেকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে স্থানীয়দের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

ঘটনার পর জিয়াউর রহমান জিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তিনি এখন কোথায় চিকিৎসাধীন বা তার অবস্থা কেমন—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে নগরে গ্রুপিং ও উত্তেজনা বাড়ছে। প্রকাশ্যে মারধর ও গুলির মতো ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তুলছে।

এমন ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানার ডিউটি অফিসার অসীম মন্ডল জানান, গোলাগুলির ঘটনায় এখনো পর্যন্ত কেউ থানা পুলিশকে অবহিত করেন নাই বা অভিযোগ দেন নাই। ফলে এই ঘটনায় আমাদের কাছে কোন তথ্য নেই।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!