নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
তারা স্বীকার করেছে সকল জায়গায় তাদের চাঁদাবাজ আছে, সন্ত্রাস আছে -মাওলানা গাজী আতাউর রহমান

তারা স্বীকার করেছে সকল জায়গায় তাদের চাঁদাবাজ আছে, সন্ত্রাস আছে -মাওলানা গাজী আতাউর রহমান

প্রকাশিতঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, যারা ফ্যাসিবাদ তাড়ানোর জন্য রাজপথে ছিল, ছাত্র জনতা সহ দেশপ্রেমিক যারাই আন্দোলন করেছে তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র গঠন করবো। অতীতের সিস্টেমে অনেকে নির্বাচন চায়, কিন্তু রাষ্ট্র সংস্কার হোক এটা চায় না। তবে আমরা ধন্যবাদ জানাই যে, সন্ত্রাসী, দুর্নীতি ও চাঁদাবাজির দায়ে তাদের ১০ হাজার নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে। তারা স্বীকার করে নিয়েছে যে, তাদের টপ টু বটম সকল জায়গায় চাঁদাবাজ আছে, সন্ত্রাস আছে। এ বহিষ্কারের পরও কি সংশোধন হয়েছে? না হতে পারে নাই। যারা তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে দেশ নিয়ন্ত্রণ করবে এটা আমাদের জানা নাই।

তিনি বলেন, আমরা মনে করি ৭২’র সংবিধান আমাদের মুক্তি দিতে পারে নাই। যদি সংস্কার করতে হয় তাহলে মূল সংস্কার হলো নির্বাচনী সংস্কার। শুধু একটি নির্বাচনের জন্য তো জুলাই-আগস্টের আন্দোলনে রক্ত ঝড়ে নি। বরং একটি আদর্শিক পরিবর্তন হতে হবে। বর্তমানে ইসলামপন্থীরাই এখন দেশের প্রধান রাজনৈতিক শক্তি।

আজ শুক্রবার বিকাল ৩টায় চাষাড়া শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, খুনিদের দৃশ্যমান বিচার ও মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবীতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, বিশেষ অতিথি কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি সম্পাদক আলহাজ্ব মুহা. হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি নুর হোসেন, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইল প্রমুখ নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, বিগত দিনে শেখ হাসিনা যেভাবে ইসলামপন্থীদের কটুক্তি করতো, বর্তমানে তারাও আমাদের মৌলবাদ, জঙ্গিবাদ বলে মিথ্যা আখ্যা দেয়। তারা নাকি আমাদের আফগানিস্তান ও পাকিস্তান পাঠিয়ে দিবে। আমরা বলি, কখনো আমরা আফগানিস্তান ও পাকিস্তান যাবো না। আমরা দেশকে ভালবাসি, দেশেই থাকবো। বরং যাদেরকে আমরা ভারতের দালাল বলতাম তারাই ভারত পালিয়ে গিয়ে প্রমাণ করেছে তারা ভারতের দালাল। তাদেরও কিন্তু বিভিন্ন দেশে বাড়ীঘর আছে। আমরা চাই সবাই দেশেই থাকুক। একসাথে আমরা দেশে থেকে সুন্দর রাষ্ট্র গঠন করি।

 

প্রধান বক্তা দেলাওয়ার হোসাইন সাকী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না, জিঘাংসার রাজনীতির চর্চা করেনা। আদর্শিক রাজনীতি করা হলো আমাদের কাজ। আমরা মানুষকে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে দিতে চাই, কোন চাঁদাবাজের স্থান আমাদের এখানে নেই। শুধু এমপি হওয়ার জন্যই যদি আন্দোলন করতাম তাহলে এই অফার বহুবার আমাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু আদর্শকে জলাঞ্জলি দিয়ে কোন রাজনীতি করতে চাই না।

সভাপতির বক্তব্যের মুফতি মাসুম বিল্লাহ বলেন, অনেকে বলে পি আর খায় না মাথায় দেয়? আমরা স্পষ্ট বলতে চাই, পি আর এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। পি আরের বিরুদ্ধে কথা বললে জনগণ আপনাদেরকে মেনে নিবে না। যারা ১৬ বছর অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, গুম করেছে এবং ৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছে তাদের  বিচার হওয়ার পূর্বে কোন নির্বাচন দেখতে চাই না।

 

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে আমাকে হাতপাখার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমি বলতে চাই, এমপি নয়; জনগণের খাদেম হিসেবে কাজ করতে চাই। মানুষ আমাদের কাছে আসবে না, আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রয়োজন পূরণ করব ইনশাআল্লাহ। আমাদের সহ সকল নগরবাসীর একটাই দাবি, “মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করতে হবে”।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!