নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
” তারুণ্যের’২৪ নারায়ণগঞ্জ কলেজের ধর্ষন বিরোধী বিক্ষোভ”

” তারুণ্যের’২৪ নারায়ণগঞ্জ কলেজের ধর্ষন বিরোধী বিক্ষোভ”

প্রকাশিতঃ

প্রেস বিজ্ঞপ্তি

২৭ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার নারায়ণগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে “তারুণ্যের ‘২৪” নারায়ণগঞ্জ কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে। নারায়ণগঞ্জ কলেজের সামনে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন তারুণ্যের ‘২৪-এর অন্যতম সংগঠক মৌমিতা নুর, এবং সঞ্চালনা করেন সংগঠনের আরেক সংগঠক আবিদ রহমান।

সমাবেশে উপস্থিত ছিলেন তারুণ্যের ‘২৪-এর নারায়ণগঞ্জ কলেজ শাখার সংগঠক অপূর্ব রায়, তাহমিদ আনোয়ার, ইসরাত জাহান মীম, আবদুল আহাদ এবং নারায়ণগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শেখ সাদী, শান্ত, রিপা, বর্ণালী, মাহির, ইব্রাহিমসহ অন্যান্য শিক্ষার্থীরা।

 

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারুণ্যের ‘২৪-এর অন্যতম সংগঠক মৌমিতা নুর বলেন: নারায়ণগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অসামান্য ভূমিকা প্রত্যক্ষ করেছি, অথচ আজ নারীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। এ অবস্থা চলতে পারে না। আমাদের মা-বোনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি এই পরিস্থিতি পরিবর্তন না হয়, তাহলে আমরা আরও বৃহৎ আন্দোলন গড়ে তুলবো।

 

আমরা দাবি জানাই, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন নিপীড়নবিরোধী সেল গঠন করা হোক। যতদিন ধর্ষণ বন্ধ না হবে এবং ধর্ষকদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় না আনা হবে, ততদিন আমাদের লড়াই চলবে। আমরা চাই, ধর্ষকদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদেরও জাতির সামনে উন্মোচন করা হোক।

 

আমাদের লড়াই নিজের নিরাপত্তার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য। বেগম রোকেয়া ও প্রীতিলতা ওয়াদ্দেদার আমাদের শিখিয়ে গেছেন—লড়াই করে বাঁচতে হবে, অধিকার আদায় করতে হবে। যদি সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তাদের পদত্যাগ করতে হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আরও বড় কর্মসূচি ঘোষণা করবো এবং শক্তিশালী আন্দোলন গড়ে তুলবো।

 

তারুণ্যের’২৪ এর সংগঠক তাহমিদ আনোয়ার বলেন: আমরা এমন এক বাংলাদেশে বসবাস করছি, যেখানে বিচারহীনতার সংস্কৃতি চরম আকার ধারণ করেছে। মানুষের জান-মালের নিরাপত্তা নেই। আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই—এত ধর্ষণের ঘটনা ঘটার পরও কেন অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে? কেন এখনো তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? আমরা এও জানতে চাই, এই ধর্ষকদের পৃষ্ঠপোষক কারা? তাদের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না কেন?

 

যদি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হয়, তাহলে আমরা দেশের নারীদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!