নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
দেওভোগ এলাকায় বাংলাদেশ সনাতন পার্টির পক্ষে শীতবস্ত্র বিতরন

দেওভোগ এলাকায় বাংলাদেশ সনাতন পার্টির পক্ষে শীতবস্ত্র বিতরন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির উদ্দ্যোগে এবং স্বর্গীয় তুলসী সংঘের আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার ৯ জানুয়ারী সকাল ১১টায় ভুইয়াবাগস্থ শ্রী শ্রী গৌর নিতাই জিউর মন্দির প্রাঙ্গনে এ শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও স্বর্গীয় তুলসী সংঘের প্রতিষ্ঠাতা টনি মল্লিকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মো.মনির হোসেন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি )ও কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট শ্রী সুমন কুমার রায়, বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি )ও স্থানীয় কমিটির সদস্য শ্রী প্রানতোষ তালুকদার। আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,মন্দির কমিটির সভাপতি মনির কর্মকার, শ্রী শ্রী গৌর নিতাই আখড়ার উপদেষ্টা ভজন মন্ডল,জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি জনি ভৌমিক, বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক অবিরাম সুত্রধর,সি.সহ-সভাপতি উত্তম কুমার সুত্রধর,সহ-সভাপতি উত্তম কুমার দাস,বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি বিশ্বজিৎ রায় খোকন প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো.মনির হোসেন খান বলেন, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের আয়োজনটি খুবই ভাল লেগেছে। বাংলাদেশ সনাতন পার্টির এ আয়োজনটি আমাদের সবার মাঝে উৎসাহ হিসেবে কাজ করবে। দেশের হতদরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসাটা আমাদের সকলের নৈতিক দ্বায়িত্ব। সনাতন পার্টির প্রতিটি অনুষ্ঠানে আমাকে ডাকলে আমি অবশ্যই উপস্থিত থাকবো। আমি সনাতন পার্টির মঙ্গল কামনা করছি যেন তারা দেশের প্রতিটি অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করতে পারে।

বিশেষ অতিথি বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি )র কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, আমি সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটির সভাপতি টনি মল্লিকের প্রতি যথেষ্ট আস্থাশীল। তিনি এ দলে যুক্ত হওয়ার পর থেকেই প্রতিটি সনাতন মানুষের পাশে নির্ভিকভাবে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে টনি মল্লিক দেশ-বিদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচার করে বাংলাদেশ সনাতন পার্টির প্রচার ও প্রসারে ব্যাপক ভুমিকা রাখছেন। টনি মল্লিক ও বাংলাদেশ সনাতন পার্টি আজ দেশে নয় বিদেশেও ব্যাপক প্রসারিত হয়েছে।
সনাতন সম্প্রদায়ের প্রতি তিনি বলেন,আপনাদের যেকোন আইনী ঝামেলা কিংবা সমস্যা হোক না কেন আমাকে জানাবেন আমি দলের প্রতিটি নেতাদের সাথে নিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিবো। আজ এখানে যে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে তা আপনারা সবাই সুশৃংখলভাবে নিয়ে যাবেন। এবং সনাতন পার্টির কল্যানে আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন এটাই আমার এবং আমাদের কামনা।

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও স্বর্গীয় তুলসী সংঘের প্রতিষ্ঠাতা টনি মল্লিক বলেন, শুধু এখানেই নয় নারায়ণগঞ্জের ৭টি থানা এলাকাতে শীতবস্ত্র বিতরন করা হবে সনাতন পার্টিও পক্ষ থেকে। আজ শ্রী শ্রী গৌর নিতাই জিউর মন্দির প্রাঙ্গন থেকে এর যাত্রা শুরু করলাম। প্রায় ১৩ হাজার শীতবস্ত্র বিতরন করা হবে জেলা জুড়ে। আপনারা আমার এবং আমার দলের জন্য আর্শীবাদ করবেন যেন সবসময় আপনাদের পাশে থেকে সহযোগতার হাত বাড়িয়ে দিতে পারি।

আলোচনা সভা শেষে প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ( কম্বল ) বিতরন করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!