নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জের জুলাই আন্দোলনের সূচনার দিন ছিলো ১৪ জুলাই

নারায়ণগঞ্জের জুলাই আন্দোলনের সূচনার দিন ছিলো ১৪ জুলাই

প্রকাশিতঃ

আজ বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা ও সাধারণ সম্পাদক সৃজয় সাহা এক যৌথ বিবৃতিতে জুলাই স্মৃতিগাথার বর্ণনা করেন।

 

সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘জুলাই ছিলো এই আগুনঝরা সময়। যেখানে ছিলো সাহস আর শক্তির মিশেলে ভয়কে জয়ের উদ্দীপনা। সময় তখন ১১-১২-১৩ জুলাই যেইদিনগুলোতে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীরা নির্ঘুম রাত কাটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের সমর্থন যুগিয়ে তা সংগঠিত করার কাজে। পরবর্তীতে ১৩ জুলাই নারায়ণগঞ্জের অন্য সংগঠনগুলোর সমন্বয়ে ১৪ জুলাই নারায়ণগঞ্জে বিক্ষোভের ঘোষণা হয়।

 

আমাদের স্লোগানে বক্তৃতায় আমরা স্পষ্ট উচ্চারণ করেছিলাম কোনো বিভেদ-বৈষম্য নয়, আমরা চাই সুযোগের সমতা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশে কাউকে অস্বিকার বা তাচ্ছিল্য নয় বরং প্রত্যেকের ন্যয্য অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

সাধারণ সম্পাদক সৃজয় সাহা বলেন, “১৪ জুলাই সকাল ১০ টায় আমরা মিনারের বেদিতে বসে প্রতিবাদী প্ল্যাকার্ড লিখা শুরু করি।

 

শহিদ মিনারে বক্তব্য রাখেন জেলা ছাত্র ফেডারেশন সভাপতি ফারহানা মানিক মুনা, ছাত্রফ্রন্ট আহবায়ক সাইফুল ইসলাম, ছাত্র ইউনিয়ন নেতা ইফাদ ইমতিয়াজ অয়ন্ত, ছাত্র অধিকার পরিষদ নেতা মহিবুল্লাহ, তোলারাম কলেজের শিক্ষার্থী প্রত্যাশা, মহিলা কলেজের তানজিলা, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নিসা, মাদ্রাসা শিক্ষার্থী আমিনুল ইসলাম।

 

শহীদ মিনারের বেদির সামনে সভাপতি ফারহানা মুনা রঙ দিয়ে লিখেছিলেন ‘কোটা সংস্কার চাই’।

 

মিনার থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে চাষাঢ়া বিজয় স্তম্ভে আমরা মিছিল শেষ করি। পরেরদিন একইভাবে শহীদ মিনারে জমায়েতের ঘোষণা দিয়ে আমরা আমাদের কর্মসূচি সমাপ্ত করি।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সৌরভ সেন, সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সহ-সাধারণ সম্পাদক তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা আক্তার, অর্থ সম্পাদক শাহিন মৃধা, রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক মুক্ত শেখ, ছাত্রফ্রন্ট জেলা সম্পাদক নাসিমা সরদার।

৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিগত ফ্যাসিবাদের সময়ে বুক চিতিয়ে লড়াই করেছে।  ঠিক একইভাবে জুলাইয়ের প্রেরণাকে ধারণ করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাম্য-মানবিক মর্যাদা-সামাজিক সুবিচারের ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার তথা বাংলাদেশের ভিত্তি বিনির্মাণের লড়াইয়ে ছাত্র ফেডারেশন সকল সময়ই জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!