নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জ ক্লাবে অগ্নিসংযোগ : ৯ মাস পর মামলা, আসামিরা ওসমান পরিবারের ঘনিষ্ঠ

নারায়ণগঞ্জ ক্লাবে অগ্নিসংযোগ : ৯ মাস পর মামলা, আসামিরা ওসমান পরিবারের ঘনিষ্ঠ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

দুর্নীতি লুটপাটের প্রমাণ নষ্ট করতেই আগুন দেওয়ার অভিযোগ

ত বছরের ৫ আগস্ট নারায়ণগঞ্জ ক্লাবে অগ্নিসংযোগের ঘটনার ৯ মাস পর মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এই মামলা করা হয়। এতে অভিযোগ করা হয়, দুর্নীতি লুটপাটের প্রমাণ নষ্ট করতে শহরের ওসমান পরিবারের নেতৃত্বে নারায়ণগঞ্জ ক্লাবে আগুন দেওয়া হয়। মামলায় ৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দেড়শ জনকে আসামি করা হয়েছে।

মামলাটির বাদী নারায়ণগঞ্জ ক্লাবের সুপারভাইজার রঞ্জন কুমার রায় সুমন অভিযোগে উল্লেখ করেন, ২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত ক্লাবের নিয়ন্ত্রণ ছিল ক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, তাঁর ভাই সাবেক সংসদ সদস্য শামীম ওসমান শামীম ওসমানের শ্যালক ক্লাবের চার বারের সভাপতি তানভীর আহমেদ টিটুর হাতে। তারা ক্লাবের বহুতল ভবন নির্মাণসংক্রান্ত তথ্যাবলি গোপন রাখেন। বহুতল ভবনসহ ক্লাবে ঘটা দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, তহবিল তসরুপ ধামাচাপা দিতে ২ আগস্ট সন্ধ্যা ছয়টায় ক্লাবের গেস্ট হাউসের প্রেসিডেন্ট স্যুটে গোপন বৈঠকে মিলিত হন তারা। ছাত্র-জনতার আন্দোলনের কারনে সৃষ্ট পরিস্থিতিকে ব্যবহার করে ৫ আগস্ট রাত আনুমানিক সাড়ে আটটায় শামীম ওসমানের নেতৃত্বে অন্য আসামিরা নারায়ণগঞ্জ ক্লাবের ভিতর ফাঁকা গুলি ছোড়েন। এ সময় ৮-১০টি ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করা হয়।

পরবর্তীতে তারা ক্লাবের অফিস কক্ষ, গেস্ট হাউস, লাইব্রেরিসহ বিভিন্ন কক্ষে বিস্ফোরক দ্রব্য দিয়ে আগুন লাগিয়ে দেন। এতে ব্যাংকের হিসাব জমা বই, এফডিআর রশিদ, রেকর্ডপত্র, টিভি, ফ্রিজ, এসি, কম্পিউটারসহ সবকিছু পুড়ে যায়। সব মিলিয়ে এ ঘটনায় ক্লাবের দশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও মামলায় উল্লেখ করেন তিনি।

মামলার আসামি তালিকায় নাম রয়েছে লায়ন্স গভর্নর ও ক্লাবের সাবেক সহসভাপতি শংকর কুমার রায়, শামীম ওসমানের বিয়াই ও ক্লাবের সাবেক জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়েজ উদ্দিন লাভলু, সাবেক ভাইস প্রেসিডেন্ট বিপ্লব সাহা রামু, সাবেক ভাইস প্রেসিডেন্ট এস এম রানা, ক্লাবের সাবেক সভাপতি খবির আহমেদ, সাবেক কার্যকরী সদস্য মঈনুল হাসান বাপ্পী, শামীম ওসমানের বন্ধু লিটন সাহা, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান প্রমুখ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংগৃহিত

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!