নারায়ণগঞ্জ শুক্রবার | ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
বন্দরে চুরি মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার
জমি সংক্রান্ত বিরোধ: আড়াইহাজারে ভাইদের হাতে ভাই খুন
সিদ্ধিরগঞ্জে দিনমজুরের রহস্যজনক মৃত্যু,
সোনারগাঁয়ে সরকারি দপ্তর ও চলমান কার্যক্রম পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার
আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: ‘পরিবারের দাবি হত্যা’
আমতলীতে মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
বক্তাবলীতে মাদ্রাসা ছাত্র নিহত! ‘ধামাচাপা দিতে দরকষাকষি’
কাশিপুর দেওয়ানবাড়িতে খাস জমি দখল করে দোকান নির্মাণ
সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫
নাসিকের ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
তেল, দুধ, চিনি থেকে কতটা মাইক্রোপ্লাস্টিক আপনার শরীরে ঢুকছে?
রূপগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, দুই নারী গ্রেপ্তার
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর প্রবাসীর লাশ উত্তোলন
একের পর এক বিতর্কে বেকায়দায় জামায়াত
নতুন ১৭ প্রকল্পে বিদেশি ঋণের খোঁজে সরকার,চাওয়া হবে ৩.৯ বিলিয়ন ডলার
সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৪
নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে ই-পাসপোর্টের চেষ্টায় রোহিঙ্গা নারী গ্রেপ্তার
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী
হেপাটাইটিসে মৃত্যুর শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ
শীতলক্ষ‌্যায় গোসল করতে নেমে গার্মেন্টসকর্মীর মৃত্যু
বন্দরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ যানবাহনকে জরিমানা
রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
বন্দরে ৫০ পিস ইয়াবাসহ সামসুদ্দিন গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা
বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
ফতুল্লায় মৎস্য খামারে বিষপ্রয়োগের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সদরে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান
বন্দরে ১৪০ কেজি গাঁজাসহ বিলাসবহুল গাড়ি জব্দ
Next
Prev
প্রচ্ছদ
নাসিকের ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

নাসিকের ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
অতিরিক্ত কর আরোপ না করে নতুন রাজস্ব আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এটি নাসিকের ১৫তম বাজেট।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগর ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বাজেট ঘোষণাকালে নাসিক প্রশাসক বলেন, আর্থিক সক্ষমতা, নিজস্ব রাজস্ব আয়, উন্নয়ন সম্ভাবনা এবং নগরবাসীর প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। অতিরিক্ত কর আরোপ করে নাগরিকদের ওপর নতুন আর্থিক চাপ সৃষ্টি না করে রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি নতুন রাজস্ব আয়ের উৎস তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।
তিনি বলেন, বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয়ের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন এবং দৃশ্যমান উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
অবকাঠামো উন্নয়ন, সড়ক ও যোগাযোগব্যবস্থা, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, ক্রীড়া উন্নয়ন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, সড়কবাতির উন্নয়ন এবং তথ্য-প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নাসিক সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের অনুমোদিত বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২১৪ কোটি ৫৪ লাখ ৯২ হাজার ৯১২ টাকা। এর বিপরীতে প্রকৃত রাজস্ব আদায় হয়েছে ১৫৯ কোটি ৭৯ লাখ ১৫ হাজার ১০৭ টাকা। আদায়ের হার ৭৪ দশমিক ৪৮ শতাংশ।
আদায় করা অর্থের মধ্যে কর বাবদ ৮০ কোটি ৫০ লাখ ৮০ হাজার ৭৯০ টাকা, অনুদান ১ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং অন্যান্য রাজস্ব বাবদ ৫৪ কোটি ১৪ লাখ ৬০ হাজার ৬০৫ টাকা আয় হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় প্রস্তাব করা হয়েছে ২১৪ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ২০১ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর কুতুবুল আলম। এ সময় নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকা।
২০২৪-২৫ অর্থবছরে বাজেট ছিল ৫৪৪ কোটি ২৯ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৫৮৮ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!