নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নিউ স্টান্ডার্ড ফাইন্যান্স এর সাড়ে চার কোটি টাকা নিয়ে লাপাত্তা

নিউ স্টান্ডার্ড ফাইন্যান্স এর সাড়ে চার কোটি টাকা নিয়ে লাপাত্তা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স এন্ড কমার্স কো অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি হায় কোম্পানি নারায়ণগঞ্জের দুটি শাখা হতে সাড়ে চার কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শাখা দুটি হচ্ছে নিতাইগঞ্জ ও উকিলপাড়া।
গ্রাহকদেরকে জমানো টাকা থেকে ১৫ গুণ বেশি টাকা লোন দেওয়ার নাম করে প্রায় ৭ মাসে সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে কোম্পানির এমডি মোঃ মোবারক হোসেন।
আর এতে সহযোগিতা করেছে শাখা দুটির ম্যানেজার অরবিন্দ হালদার ও জনসন সরকার নামে দুই ব্যক্তি সহ তাদের সহযোগীরা।
উক্ত দুই ব্যক্তি এই অভিযোগ স্বীকার করে বলেছেন, আমরা টাকা জমা দিলে সে টাকা কোম্পানির এমডি মোঃ মোবারক হোসেন তার একাউন্টে নিয়ে যান। আমাদের ৬ মাসের বেতন বকেয়া রয়েছে। আমরা উক্ত কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের নিয়ে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।
একটি সূত্র হতে জানা যায়, শহরের নিতাইগঞ্জ ও উকিলপাড়ায় দুটি শাখা খুলে সাত মাসে প্রায় সাড়ে চার কোটি টাকা উত্তোলন করেন অরবিন্দ হালদার ও জনসন সরকার।
এদের মধ্য থেকে ৮০ লক্ষ টাকা বিভিন্ন লোককে লোন দেওয়া হয়েছে বলে স্বীকার করেছেন।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বর্তমান ৫১/১/এ ওয়াসা রোড উত্তর মানিকনগর বাড়ি ওয়ারী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার আব্দুল আজিজ ভূইয়া ও ছালেহা বেগমের পুত্র মোবারক হোসেন নারায়ণগঞ্জ শহরের দুইটি শাখা খোলেন প্রায় সাত মাস আগে।
গত সাত মাসে নিতাইগঞ্জ শাখা ১ কোটি ৭ লাখ টাকা কালেকশন করে মাত্র বিপরীতে লোন দেয়া হয় ১৯ লাখ টাকা। উকিলপাড়া শাখায় কালেকশন করা হয় প্রায় ৩ কোটি ৪৭ লাখ টাকা, বিপরীতে লোন দেয়া হয় ৪০ লাখ টাকা। প্রতিষ্ঠানের এমডি মোবারক হোসেন দেশের বিভিন্ন জেলায় উক্ত প্রতিষ্ঠানের শাখা খুলে প্রতারনা চালিয়ে আসছে বলে জানা গেছে।
এ দুটি শাখা খুলে বিভিন্ন নিরীহ লোকদেরকে মোটা অংকের টাকা লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নেন।
গ্রাহকরা লোন দেওয়ার জন্য নিতাইগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার অরবিন্দ হালদার ও জনসন সরকারকে চাপ দিলে তারা নিরুপায় বলে গ্রাহকদের জানিয়ে দেন এবং তাদের এই বলে আশ্বাস দেন আমরা উক্ত এমডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এ ব্যাপারে নিতাইগঞ্জ শাখার ম্যানেজার অরবিন্দ হালদার বলেন, প্রায় সাত মাস আগে নারায়ণগঞ্জে দুটি শাখা খোলা হয় নিউ স্টান্ডার্ড ফাইন্যান্স এন্ড কমার্স কো-অপারেটেড সোসাইটি লিমিটেডের। আমরা উক্ত প্রতিষ্ঠানের নামে টাকা আদায় করে জমা দেই। আমাদের এমডি সে টাকা ঢাকায় নিয়ে যেতেন। আমরা বহুবার গ্রাহকদের লোন দিতে বললে তিনি গড়িমসি শুরু করেন।
এ ব্যাপারে আমি ও জনসন সরকার এমডির বিরনুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। তিনি আরো বলেন আমাদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!