নারায়ণগঞ্জ রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
Next
Prev
প্রচ্ছদ
নিটিং ওনার্স নির্বাচনের ভুয়া ভোটার নিয়ে সমালোচনার ঝড়!

নিটিং ওনার্স নির্বাচনের ভুয়া ভোটার নিয়ে সমালোচনার ঝড়!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ওসমান পরিবারের অন্যতম সদস্য গডফাদার শামীম ওসমানের কাছে সকল ব্যবসায়ী মহল জিম্মি ছিল। এমনকি ব্যবসায়ী সংগঠনে নানা অনিয়মের মাধ্যমে তাদের লোক বসিয়েছে এমন অভিযোগ ব্যবসায়ীদের। এবার বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। এর আগে ব্যবসায়ী সংগঠন গুলোর মাঝে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি,বিকেএমইএ,ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৯ আগষ্ট বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। কিন্তু এই নির্বাচনে প্রাথমিক তালিকায় ভুয়া ভোটার রয়েছে বলে অভিযোগ উঠেছে একাধিক ব্যবসায়ীদের থেকে। তাছাড়া নিটিং ওনার্স এসোসিয়েশনের ভুয়া ভোটার তৈরীর মাধ্যমে বর্তমান পরিষদের লোকজন আবারও থাকতে চায় এমন গুঞ্জন চলছে ব্যবসায়ী মহলে।
এদিকে জানা যায়, গত ১৪ মে এক সভার মাধ্যমে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। তফসিল অনুযায়ী ১৪ জুন প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়। তা যাচা বাছাই শেষে আপীলের পরে ২৪ জুন চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ জুলাই সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি হবে। ৫ জুলাই সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়া হবে। ৮ জুলাই যাচাই বাছাই শেষে বিকেলে তালিকা প্রকাশ হবে। ১২ জুলাই মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রার্থীদের আপত্তি জমা। ১৪ জুলাই বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি। ১৫ জুলাই বিকেল ৩ টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ। এবং ১৭ জুলাই বিকেল ৪ টায় মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। ১৯ জুলাই ব্যলট নম্বার প্রকাশ করা হবে। ৯ আগষ্ট সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আনিসুল ইসলাম সানি। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সোহেল আক্তার সোহান, মো.স্বপন চোধুরী।
তথ্যমতে, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন নির্বাচনে প্রাথমিক ভাবে ৪৭০ জন ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া ৩৩ জন ওয়েটিংয়ে রয়েছেন। কিন্তু একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে জানান, ৪৭০ জান ভোটারের মাঝে প্রায় ৬০ জন ভুয়া ভোটার রয়েছে। এই ভুয়া ভোটার নিয়ে ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ তৈরী হয়েছে। যদিও বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নিয়ম অনুযায়ী নিটিং ফ্যাক্টরী না থাকলে সে ভোটার থাকতে পারে না। অথচ প্রায় ৬০ জন কাগজে কলমে ভোটার হয়েছে কিন্তু তাদের কোন ফ্যাক্টরী নেই। খুব শিঘ্রই তাদের নাম প্রকাশ হতে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, নিয়মবহির্ভুত ভাবে অনেকে ভোটার হয়ে যাওয়ায় ব্যবসায়ী মহলের ক্ষোভ তৈরী হয়েছে। বর্তমান পরিষদ অনেককে পারিবারিক কোঠায় এবং তাদের আত্মী স্বজনকে স্বজনপ্রীতি করে ভুয়া ভোটার বানিয়েছে। যা প্রাথমিক ভোটার তালিকায় রয়েছে। তাই ভুয়া ভোটারদের বাতিল করার দাবী উঠেছে অন্যান্য ব্যবসায়ী মহল থেকে। এই বিষয়ে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ারের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি বলেন, ১৪ জুলাই প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় যদি কোন ভোটারকে নিয়ে আপত্তি থাকে তাহলে নির্বাচন কমিশনের আপিল বোর্ড শুনানীর মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিবে। এমনকি কারো ভোটার তালিকা ভুয়া প্রমান পাওয়া গেলে সেই ভোটার বাতিল হবে। তবে কে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সদস্য আর ভোটার তা এই সংগঠনের কমিটি করে থাকে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!