নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
Next
Prev
প্রচ্ছদ
পুরো প্রজন্ম ধ্বংস করতে একজন মাদকাসক্তই যথেষ্ট: মাওলানা ফেরদাউসুর রহমান 

পুরো প্রজন্ম ধ্বংস করতে একজন মাদকাসক্তই যথেষ্ট: মাওলানা ফেরদাউসুর রহমান 

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

“একটি পরিবার, সমাজ, এমনকি পুরো একটি প্রজন্ম ধ্বংস করতে একজন মাদকাসক্তই যথেষ্ট!”—এই সতর্কবার্তা দিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছেন।

 

শুক্রবার ২৭ জুন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগন্জ্ঞ কাশিপুর শাখার আয়োজনে মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে  কাশিপুর গেদ্দার বাজার ইমাম সমাজের উপস্থিতিতে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে  তিনি এ কথা বলেন।

 

মাওলানা ফেরদাউস মাদকাসক্ত যুবকদের প্রতি সহানুভূতিশীল ভাষায় বলেন, “তোমরা আমাদের সন্তান, মাদকের পথ ছেড়ে ফিরে এলে আমরা তোমাদের বুকে টেনে নেব। কিন্তু যদি মাদকদ্রব্য ছড়ানোর চেষ্টা করো, তাহলে প্রশাসনকে সঙ্গে নিয়ে কঠোরভাবে দমন করব।”

 

একই সঙ্গে, তিনি মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কঠোর ভাষায় নিন্দা করেন: “এসির নিচে বসে বেতন খাওয়ার জন্য আপনাদের নিয়োগ দেওয়া হয়নি। আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন—দ্রুত নরসিংপুর এলাকায় মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা নিন।”

 

তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, মাদক ব্যবসায় প্রশাসনের কোন কোন লোক জড়িত, তা জনসমক্ষে উন্মোচন করা হবে।” তাঁর এই বক্তব্য উপস্থিত হাজারো প্রতিবাদীর মধ্যে তীব্র সমর্থন পায়।

 

অনুষ্ঠানে হেফাজত নেতারা মাদক থেকে ফিরে আসা যুবাদের পুনর্বাসনের জন্য কর্মসংস্থান তৈরির ঘোষণা দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা ফরিদী প্রমুখ।

 

হেফাজত নেতারা জানিয়েছেন, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এর কাছে স্মারকলিপি জমা দিবেন যাতে তারা দ্রুত মাদক এবং কিশোর গ্যাং এর বিরুদ্ধে এই এলাকায় পদক্ষেপ গ্রহণ করেন।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!