নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
প্রতারণার মাধ‍্যমে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় নারী গ্রেপ্তার

প্রতারণার মাধ‍্যমে ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় নারী গ্রেপ্তার

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জে বিউটি পার্লারের ব্যবসার প্রলোভন দেখিয়ে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলার একমাত্র আসামি ফাতেমা আক্তার মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদরের বরফকল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামি ফাতেমা মুক্তাকে নারায়ণগঞ্জ সদর আমলী আদালতে প্রেরণ করা হয়।

 

মূলত, নারায়ণগঞ্জের ফতুল্লার বাসিন্দা মোহাম্মদ আলী শশী বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।

 

মামলার অভিযোগে বলা হয়, আত্মীয়তার সুবাদে শশীর আস্থা অর্জন করেন ফাতেমা। ২০২২ সালের ৫ অক্টোবর বিউটি পার্লার ব্যবসা চালুর কথা বলে শশীর কাছ থেকে ২৫ লাখ টাকা ঋণ নেন মু্ক্তা। শর্ত ছিল, দুই বছরের মধ্যে মূল টাকা ফেরত দেওয়ার পাশাপাশি, পার্লার থেকে অর্জিত মোট মুনাফার অংশ থেকে প্রতি মাসে ২৫ হাজার টাকা শশীকে দেয়া হবে। এ বিষয়ে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র এবং মানি রশিদ তৈরি করা হয়।

 

কিন্তু নির্ধারিত সময় পার হলেও ফাতেমা মুক্তা টাকা ফেরত না দিয়ে নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন।

সর্বশেষ ২০২৫ সালের ১ সেপ্টেম্বর সকালে বাদী টাকা চাইতে গেলে ফাতেমা মুক্তা তাকে প্রকাশ্যে গালমন্দ করেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর থেকেই ফাতেমা আক্তার মুক্তা পলাতক ছিলেন। অবশেষে গতকাল রাতে অভিযান চালিয়ে মুক্তাকে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় নারায়ণগঞ্জে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রতারণার এমন ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

 

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম জানান, ৪০৬ এবং ৪২০ ধারার  মামলায় গ্রেপ্তারকৃত আসামি মুক্তাকে আদালতে তোলা হলে, আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ বলেন, আদালতের ইস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

প্রতারকদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের এমন তাৎক্ষণিক ও সক্রিয় ভূমিকায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। এমন প্রতারণার ঘটনা যেন আর কেউ ঘটাতে না পারে, সে লক্ষ‍্যে পুলিশ প্রশাসনের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!