নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
প্রিপারেটরী স্কুলে নেতা সাজতে গিয়ে বিপাকে শাহেদ!

প্রিপারেটরী স্কুলে নেতা সাজতে গিয়ে বিপাকে শাহেদ!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ দিতে এসে বিপাকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ ওরফে বোমারু শাহেদ।
১৮ আগষ্ট রবিবার নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের বহিষ্কৃত কিছু শিক্ষিকার উস্কানিতে বিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসে একদল প্রাক্তন বহিরাগত শিক্ষার্থীরা।তাদের সমর্থন দিতে এসে বিপাকে পড়েন শাহেদ।
জানা যায়, বিদ্যালয়ের দুই শিক্ষিকা গত বুধবার মিলি আফরোজ ও জয়ার মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে ইস্যু করে এবং বহিষ্কৃত শিক্ষিকা শারমিন আক্তার, এভিলিন আক্তার রুনা ও ইসমত আরা মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে অপসারণ করার পায়তারা করেন। এজন্য গত ১৬ ও ১৭ আগষ্ট দুইদিন ধরে চাষাড়া কলেজরোডস্থ বিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষিকা শারমিন আক্তারের বাসায় এভিলিন আক্তার রুনা, ইসমত আরা ও মিলি আফরোজ যৌথভাবে মিলে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সভা করে বিদ্যালয়ের বিশৃঙ্খলা সৃষ্টি করার ও প্রধান শিক্ষকে অপসারণ করার পরিকল্পনা গ্রহন করে। স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়েও হোয়াটসএপে স্টেপডাউন রাজ্জাক নামে একটি গ্রুপে খোলা হয় যেখানে সরাসরি বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষিকের রুমে প্রবেশ করে বন্ধ করার, মাইনুদ্দিন নামে এক শিক্ষকে মারা এবং কেউ বাধা দিলেই মাইর দিতে নির্দেশ দেন মিলি আফরোজ। অন্যদিকে স্কুলের ক্ষতি করতে না দেবার জন্য সকাল থেকেই একদল প্রাক্তন শিক্ষার্থীরা অবস্থান নেন বিদ্যালয়ে।
হঠাৎ দুপুরে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ ওরফে বোমারু শাহেদকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের ফোন কল পেয়ে। এসময় তিনি দীর্ঘ সময় নিয়ে শিক্ষার্থীদের সাথে ও বহিষ্কৃত শিক্ষিকা ইসমত আরার সাথে কথা বলেন। পরে সদর এসিল্যান্ডের কাছে এসে কথা বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফারহানা মানিক মুনা তার ছোট বোন বলে পরিচয় দেন। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানান এবং শিক্ষার্থীদের এসিল্যান্ডের কাছে লিখিত অভিযোগ করতে বলেন।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারহানা মানিক মুনাকে ফোন দিয়ে আসার কথা জানতে চাইলে সে জানায় এবিষয়ে সে অবগত নয়।
এসময় শাহেদ কেন অত্র বিদ্যালয়ে এসেছে জানতে চাইলে জানান, সকালে জানতে পারি প্রিপারেটরী স্কুলের শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরা এখানে এসেছি শিক্ষার্থী ও শিক্ষকরা একটা সুন্দর সমাধানে আসবে। আপনে বলতে পারেন যে আমি শিক্ষার্থীদের পক্ষ হয়ে এসেছি।
আপনে কি উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক বা অভিভাবক প্রতিনিধি কিনা জানোট চাইলে তিনি জানান, নিজ উদ্যোগেই এসেছি। যেহেতু এই স্কুলটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তাই আমি এখানে এসেছি।সমন্বয়ক যে সে তো অনেক ব্যস্ত থাকে। হয়তো সে বিষয়টা অবগত না কিন্তু অন্য যারা সমন্বয়ক যারা তারা বিষয়টা জানে। সমন্বয়কের পক্ষ থেকে একজন এসেছে আমরা দেখেছি। আশাকরি তারা বসে একটা ভালো সমঝোতার মাধ্যমে এটার সমাধান দিবে।
তিনি আরো বলেন, আমার জানামতে কোন তৃতীয়পক্ষের হাত নেই। এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আমি এসে যেটা দেখতে পেরেছি। আমি শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলেছি। একটা খুব খারাপ বিষয় সেটা হচ্ছে এই স্কুলে দুইজন শিক্ষকের মধ্যে মারামারি হয়েছে। যা খুবই দুঃখজনক বিষয়।আমরা চাই এটা তদন্ত করে সুষ্ঠু একটা পদক্ষেপ নিয়ে শাস্তির আওতায় আনা হবে।
সাংবাদিক ও পুলিশ এবং বিজিবির উপস্থিতি টের পেয়ে শাহেদ আহমেদ নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষককে শাসিয়ে বিদ্যালয় ত্যাগ করে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!