নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বর্জ্যবাহী গাড়িতে চড়ে নগর পরিদর্শনে নাসিক প্রশাসক

বর্জ্যবাহী গাড়িতে চড়ে নগর পরিদর্শনে নাসিক প্রশাসক

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

পবিত্র ঈদুল আজহার আনন্দের মধ্যেও পরিচ্ছন্ন নগরী গড়ার বার্তা নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।

ঈদের দিন সকাল থেকেই নগরজুড়ে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠে নামেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। শুধু তদারকিই নয়, স্বশরীরে বর্জ্যবাহী গাড়িতে চড়ে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

প্রশাসকের এমন সরাসরি অংশগ্রহণ নগরবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্র জানায়, বুধবার সকাল থেকে শুরু হওয়া বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে সিটি কর্পোরেশনের তিনটি অঞ্চলের প্রায় ৬০০ টন কোরবানির বর্জ্য মাত্র ৬ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়। এই বিশাল কর্মযজ্ঞে অংশ নেয় প্রায় ৮০টি ট্রাক, ভেকু (উদ্ধারকারী যান) ও বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী।

ঈদের দিন সাধারণত কোরবানির বর্জ্য জমে নগরজুড়ে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হলেও, এবার নাসিকের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে স্বস্তি ফিরে এসেছে নগরবাসীর মাঝে। বিভিন্ন এলাকায় সকাল থেকেই পরিচ্ছন্নতাকর্মীদের ব্যস্ততা চোখে পড়ে। কোথাও ট্রাকে বর্জ্য তোলা হচ্ছে, আবার কোথাও ভেকু দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। আর এই পুরো কার্যক্রমটি মাঠে থেকে তদারকি করেন প্রশাসক নিজেই।

প্রশাসকের এমন উপস্থিতিতে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝেও বাড়তি উদ্দীপনা কাজ করেছে।

মাঠপর্যায়ের কর্মীরা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাকে সরাসরি মাঠে কাজ করতে দেখে তারা আরও দায়িত্বশীলভাবে কাজ করার উৎসাহ পেয়েছেন।

এ বিষয়ে রাতে মুঠোফোনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী উপহার দেওয়াই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য। ঈদে মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে এবং পরিবেশ দূষণ না হয়, সেজন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বর্জ্য অপসারণের কাজ করেছি। পরিচ্ছন্নতাকর্মীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং এতে নগরবাসীর সহযোগিতাও ছিল উল্লেখযোগ্য। সবাই সচেতন হলে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব।

নগরীর চাষাঢ়া, দেওভোগ, খানপুর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের বিভিন্ন এলাকার বাসিন্দারা সিটি কর্পোরেশনের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, অতীতের তুলনায় এবার অনেক দ্রুত বর্জ্য অপসারণ করা হয়েছে। ফলে দুর্গন্ধ ও পরিবেশ দূষণের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে নগরবাসী।

স্থানীয় সচেতন মহল মনে করছে, পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসকের সরাসরি অংশগ্রহণ শুধু মাঠপর্যায়ের কর্মীদের অনুপ্রাণিতই করেনি, বরং নগরবাসীর কাছেও দায়িত্বশীল প্রশাসনের একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!