নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের হরতাল বিরোধী র‍্যালী

মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের হরতাল বিরোধী র‍্যালী

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, বিএনপি-বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীবের নেতৃত্বে নারায়ণগঞ্জে আজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে বিশাল মোটর র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি এস. আলম রাজীবের জামতলাস্থ বাসভবন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে নিতাইগঞ্জ সিটি কর্পোরেশন চত্বর ঘুরে বালুরমাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।

বিএনপি নেতা এস. আলম রাজীবের নেতৃত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ-সভাপতি এস. আলম সাইদুল, সাবেক ছাত্রদল নেতা হানিফ নাঈম নিপুন, নারায়ণগঞ্জ জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, সদস্য সচিব সায়েম মোহাম্মদ, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সদস্য সচিব মোঃ সিয়াম, ফতুল্লা থানা কমিটির আহবায়ক মোঃ স্বপন, ১১নং ওয়ার্ডের প্রচার সম্পাদক নূর আলম সিদ্দিকী অভি, ১৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ রিফাত চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ মেহেদী সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা ছাত্রদল, যুবদল, জাসাস ও সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ। এস. আলম রাজীব র‍্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী সন্ত্রাস এবং সন্ত্রাসী শামীম ওসমানের দালালদেরকে কোনো ভাবে নারায়ণগঞ্জের মাটিতে ছাড় দেওয়া হবে না। কতিপয় বিএনপি নামধারী নেতাদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, এখনো সময় আছে সোজা হয়ে যান, ওসমানদের দোসরদের পুনঃবাসন করার কোনো নগ্ন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে জুলাই বিপ্লবের হত্যা ও হামলার মামলায় অভিযুক্ত আসামীদেরকে সুষ্ঠু তদন্তপূর্বক অবিলম্বে গ্রেফতার করুন, অন্যথায় তারা অবিরত দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার পায়তারা চালাতেই থাকবে এবং এর দায়দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!