নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সকলে মিলে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলবো: দিপু ভূঁইয়া

সকলে মিলে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলবো: দিপু ভূঁইয়া

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জবাসীর প্রাপ্য ছিল, এটা নারায়ণগঞ্জবাসীর বিজয়। নারায়ণগঞ্জবাসী সকলে একসঙ্গে মিলে অর্জন করতে পেরেছি। রাজউক থেকে আলাদা হয়ে নারায়ণগঞ্জবাসী সম্মানের জায়গায় চলে এসেছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চেম্বার ভবনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর প্রচেষ্টায় নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অনুমোদন হওয়ায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ হওয়াতে ব্যবসায়ীরা রাজউকের অত্যাচার থেকে মুক্তি পেয়েছেন বলে দাবি করেন।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ব্যবসায়ী নেতারা সবাই মিলে আমাকে সহযোগিতা করেছেন। সকলে মিলে আমরা একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলবো।
রাজউক অনেক বড় সংস্থা, তারা অনেক ভালো কাজ করেছে। কিন্তু নারায়ণগঞ্জ রাজউকের আওতায় থাকলে যে পরিমাণ জনবল প্রয়োজন ছিল, সেটা ছিল না। নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ হওয়াতে রাজউকের থেকে আমরা আরো বেশি সহযোগিতা পাবো।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জবাসী অবহেলিত ছিল।
সরকারি জমিগুলো উদ্ধার করে খেলার মাঠ করার জন্য কাজ করা হবে। রাস্তা দখল করে রাখা হয়েছে, প্লান ছাড়াই বাড়ি নির্মাণ করা হচ্ছে। প্ল্যানিংয়ের মাধ্যমে বাড়িগুলো যেন সুন্দরভাবে হয়, সেটা নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ নিশ্চিত করবে। হাউজিং কমপ্লেক্স করা হচ্ছে। এসব কমপ্লেক্স যখন অনুমোদন দেওয়া হয়, তখন নাগরিক সুবিধার জন্য বিভিন্ন শর্ত দেওয়া হয়।
কিন্তু এসব শর্ত তারা মানে না। তারা কৃষিজমি দখল করে ফেলছে। নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ থাকলে আমরা এসব বিষয় থেকে মুক্ত থাকতে পারবো।
নারায়ণগঞ্জকে এ ক্যাটাগরিতে রূপান্তকর করতে হবে উল্লেখ করে দিপু বলেন, বিগত সরকারের সময়ে বহুতল ভবন নির্মাণের জন্য বিধিনিষেধ জারি করা হয়েছিল। শুধু ঢাকা শহরকে প্রাধান্য দেওয়া হচ্ছিল, যা নারায়ণগঞ্জবাসীকে আরো বেশি অবহেলিত করেছিল। নারায়ণগঞ্জকে সুন্দর শহর হিসেবে গড়ে তুলবো। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ব্যবসায়ী সংগঠন ব্যবসার পাশাপাশি আমরা যদি মানুষের কল্যাণে না আসতে পারি, শুধু ব্যবসা করে নিজের পকেট ভরলে সার্থকতা থাকে না। মানুষের কল্যাণে কাজ করতে হবে। নারায়ণগঞ্জ ‘বি’ ক্যাটাগরির জেলা, এটা নারায়ণগঞ্জের জন্য অপমান। আমরা নারায়ণগঞ্জকে ‘এ’ ক্যাটাগরির জেলা করতে চাই।
শহরের যানজট দূর করা ও লিংক রোডে ফুটওভার ব্রিজের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে দিপু বলেন, চাষাড়া মোড়ে কিছু সরকারি জায়গা আছে, যা একটি সংস্থার কাছে রয়েছে। তাদের সঙ্গে কথা হয়েছে, তারা রাজি হয়েছে এই জায়গাটা ছেড়ে দিতে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে চাষাড়ার যানজট যেন দূর করার চেষ্টা করব। ফুটওভার ব্রিজের জন্য সড়ক বিভাগের সঙ্গে কথা বলেছি। যারা নতুন করে ব্যবসা করতে আসছেন, তাদের যেন ঋণের ক্ষেত্রে সহযোগিতা করা যায়, আমরা সরকারের সঙ্গে কথা বলেছি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সহসভাপতি আবু জাফর, পরিচালক আহমেদুর রহমান তনু, রিয়াদ চৌধুরী, তানিম তৌহিদসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!