নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
১৬ হত্যার অভিযোগ মাথায় নিয়ে চষে বেড়াতেন আজমেরী ওসমান

১৬ হত্যার অভিযোগ মাথায় নিয়ে চষে বেড়াতেন আজমেরী ওসমান

প্রকাশিতঃ

শুধু ত্বকী হত্যা নয়, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান অন্তত ১৬টি খুনের দায়ে অভিযুক্ত। ত্বকী হত্যার ঘটনায় র‌্যাব তাঁর বিরুদ্ধে খসড়া চার্জশিটও দিয়েছিল। কিন্তু রাষ্ট্রীয় শীর্ষ পর্যায় থেকে অলিখিত নিষেধাজ্ঞা থাকায় কখনও গ্রেপ্তার হননি আজমেরী ওসমান। এমনকি হত্যা মামলায় তাঁর নাম দিতে চাইলে সেই মামলাও নেওয়া হতো না। ফলে বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোডে টর্চার সেল বানিয়ে চালিয়েছেন নানা অত্যাচার-নিপীড়ন।

একের পর এক অপরাধ করে গেলেও বিচারের সম্মুখীন হতে হয়নি তাঁকে। পরিবর্তিত পরিস্থিতিতে তিনি এখন পলাতক। কেউ জানে না কোথায় আছেন।

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের একমাত্র ছেলে আজমেরী ওসমান। ১৯৯৮ সালে পরিবার নিয়ে নগরীর চাষাঢ়া বালুর মাঠ এলাকায় মনির টাওয়ারে থাকতেন এ জাপা নেতা। এ ভবনের কেয়ারটেকার নুরুন্নবী ওই বছরের রোজার ঈদের সময় খুন হন। অভিযোগ রয়েছে, আজমেরীর গতিবিধি সম্পর্কে তাঁর বাবাকে তথ্য দেওয়ায় আজমেরীই নুরুন্নবীকে খুন করেন। তাঁর লাশ নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের বাসভবনের পাশের রাস্তায় পাওয়া যায়। কেয়ারটেকার নুরুন্নবী পরিবার নিয়ে এ বাসায় থাকলেও হত্যাকাণ্ডের পরে এই পুরো পরিবারের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, ২০০০ সালের ১৯ নভেম্বর নগরীর ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনে আজমেরী ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তাঁরই এক সময়ের বন্ধু আলমগীরকে। এ ছাড়া ২০০৯ সালের এপ্রিলে শহরের আমলাপাড়ায় ১৪ টুকরা অজ্ঞাত লাশ পাওয়া যায়। মামলা হলেও পুলিশ এই খুনের রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এ হত্যাকাণ্ডের সঙ্গেও আজমেরী ওসমানের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

২০১০ সালের ১৮ এপ্রিল গাজীপুরে সাবেক এমপি শামীম ওসমানের শীর্ষ ক্যাডার নুরুল আমিন মাকসুদের লাশ পাওয়া যায়। তাকে আজমেরী ওসমান খুন করেছেন বলে নারায়ণগঞ্জে প্রচার রয়েছে। ২০১১ সালে শহরের প্রেসিডেন্ট রোডে একটি পরিত্যক্ত বাড়িতে গলা কেটে খুন করা হয় অটোচালক জামালকে। অবৈধ অস্ত্র ও মাদক পরিবহনে রাজি না হওয়ায় আজমেরীর বাহিনী তাকে খুন করে। এ ব্যাপারে থানায় মামলা হলেও তাঁকে মামলায় আসামি করা যায়নি।

একই বছরের ১১ মে শীতলক্ষ্যা নদীতে ব্যবসায়ী আশিক ইসলামের লাশ পাওয়া যায়। তাঁর মুখমণ্ডল ঝলসানো এবং বিশেষ অঙ্গ ছিল থেঁতলানো। আশিকের ভাই ফাহিমুল ইসলাম জানান, তারা থানায় অভিযুক্ত আজমেরী ওসমানের নামে মামলা করতে গেলে ওসি তাদের বলেন, তাঁর আব্বা নাসিম ওসমান খুব ভালো। তাঁর ছেলে আজমেরী ওসমানও খুব ভালো। তিনি এসব করতে পারেন না। ফলে আমরা মামলায় আজমেরীর নাম দিতে পারিনি।

আশিক হত্যার পর ২০১১ সালের মে মাসের শেষ দিকে শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ পাওয়া যায়। সে সময় নারায়ণগঞ্জ শহরে প্রচার হয়, এই দুটি লাশ আশিক হত্যাকাণ্ডে জড়িত ভাড়াটে খুনির। হত্যার আলামত মুছে ফেলতে তাদের খুন করা হয়েছে।

২০১৩ সালের ২৯ জানুয়ারি তিন দিন নিখোঁজ থাকার পর শীতলক্ষ্যা নদীতে টানবাজারের রং-সুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুলুর লাশ পাওয়া যায়। চাঁদা না দেওয়ায় তাঁকে হত্যা করা হয় বলে তাঁর ভাই চিত্তরঞ্জন সাহা সে সময় জানিয়েছিলেন। তাঁর হত্যার ব্যাপারে আজমেরী ওসমানকে দায়ী করে বিভিন্ন সময়ে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

২০১২ সালের ১৫ জুলাই গাবতলী এলাকার বাসিন্দা মিঠুকে শহরের জামতলা ধোপাপট্টি এলাকায় হিরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয়। তিনি গাবতলী এলাকায় আজমেরীর অনুগত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন। মিঠুর বাবা খোরশেদ আলম তখন জানিয়েছিলেন, ফতুল্লা থানার ওসি তাঁকে দেখান আজমেরীর নাম দিলে মামলাই নেওয়া হবে না। সম্প্রতি মারা যান খোরশেদ আলম।

মিঠুকে হত্যার পরদিনই সাংস্কৃতিক কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয়। অভিযোগ রয়েছে, সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমানের পক্ষে কাজ না করে ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করায় তাঁকে হত্যা করা হয়। চঞ্চলের ভাই জুবায়ের ইসলাম পমেল জানান, চঞ্চলের লাশ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বন্দর থানার ওসি অজ্ঞাত হিসেবে লাশ দাফন করে বিষয়টি গোপন করার চেষ্টা করেন।

মিঠু হত্যায় সরাসরি জড়িত ছিলেন আজমেরীর ঘনিষ্ঠ সহযোগী সিনেমার এক সময়ের জনপ্রিয় খলনায়ক আদিলের ছেলে হামীম। খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার তিন দিন পর হামীমকে ২০১২ সালের ১৮ জুলাই কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিষপান করিয়ে হত্যা করা হয় বলে প্রচার রয়েছে।

২০১৩ সালের শুরুতে নগরীর মাসদাইর এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান আজমেরী ওসমান। এখানে গান গাইছিলেন উম্মে হানী নামের এক মেয়ে। আজমেরী অনুষ্ঠানের সব অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে মেয়েটি ও তাঁর পরিবারকে আর নারায়ণগঞ্জ শহরে দেখা যায়নি। হানীকে হত্যার পর আজমেরী লাশ গুম করেন বলে অনেকের সন্দেহ।

২০১৩ সালের ৬ মার্চ চাষাঢ়ায় সুধীজন পাঠাগারে যাওয়ার পথে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করা হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী পোতাশ্রয় থেকে তার লাশ পাওয়া যায়। ‘এ’ লেভেল পরীক্ষায় সারাবিশ্বে পদার্থবিজ্ঞান বিষয়ে ৩০০ নম্বরের মধ্যে রেকর্ড ২৯৭ নম্বর পায় কিশোর ত্বকী। এ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আজমেরীর ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ভ্রমর ২০১৩ সালের ১৩ নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে সে জানায়, শহরের কলেজ রোডের টর্চার সেলে আজমেরী ওসমানের নেতৃত্বেই ত্বকীকে খুন করা হয়।

২০১৩ সালের নভেম্বরে ১ নম্বর বাবুরাইল থেকে নিখোঁজ হন নাট্যকার মামুনুর রশীদের আত্মীয় আসিফ। আজমেরী বাহিনী তাঁকে গুম করে বলে অভিযোগ রয়েছে।

২০২০ সালের ১৭ জানুয়ারি ১ নম্বর বাবুরাইল এলাকায় আজমেরীর বন্ধু দারুণ কাওয়ালকে ফাঁসিতে ঝুলতে দেখা যায়। এ ঘটনাটি আত্মহত্যা নয়, হত্যা বলেও সন্দেহ করা হয়। তবে গত বৃহস্পতিবার দারুণের বাসায় গেলে তাঁর স্ত্রী রিনা বেগম এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি ও ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ওসমান পরিবার খুনি পরিবার, ত্বকীসহ আরও অনেককে হত্যা করেছে। আমরা বিভিন্ন সময়ে আজমেরী ওসমানের বিরুদ্ধে নানা হত্যাকাণ্ডের অভিযোগের তদন্তের দাবি জানালেও প্রশাসন আমলে নেয়নি।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আজমেরী ওসমান নারায়ণগঞ্জে এমন একটা পরিস্থিতি তৈরি করে, সে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারত। মানুষকে পুরো গুম এবং টুকরো টুকরো করে হত্যা করলেও কাগজপত্রে তার নাম আনা যেত না। প্রশাসন ছিল তাদের পকেটে। ত্বকী হত্যার পর নারায়ণগঞ্জে গণআন্দোলন গড়ে উঠলে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ওসমান পরিবারকে রক্ষার কথা বলেন। ফলে আজমেরী ওসমানের বিচারের বিরুদ্ধে অলিখিত নিষেধাজ্ঞা তৈরি হয়। প্রশাসন ওসমান পরিবারের পকেটে চলে যায়। ফলে বাধাহীনভাবে টর্চার সেলে নির্যাতন চালিয়েছে আজমেরী। একের পর এক খুন করে গেলেও তাকে বিচারের সম্মুখীন হতে হয়নি।

এসব বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমীর খসরু বলেন, তখন মামলা না হলেও সমস্যা নেই। ফৌজদারি অপরাধে যে কোনো সময় মামলা হতে পারে। এখন যদি এসব ঘটনায় কেউ মামলা করতে চায়, আমরা তার মামলা নেব।
সূত্র : সমকাল

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!