নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
জুলাই ফাউন্ডেশনে জিজ্ঞাসাবাদের নামে আহতদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

জুলাই ফাউন্ডেশনে জিজ্ঞাসাবাদের নামে আহতদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই ফাউন্ডেশনে জিজ্ঞাসাবাদের নামে আহতদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত জুলাই যোদ্ধাদের উদ্যোগে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত জুলাই যোদ্ধা এবং জুলাই ফাউন্ডেশনে নির্যাতনের শিকার জাহাঙ্গীর হোসেন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দায়েরকৃত হত্যা মামলার প্রধান স্বাক্ষী জুলাই যোদ্ধা রাহাত হোসেন।

আহত জুলাই যোদ্ধা জাহাঙ্গীর হোসেন তার বক্তব্যে বলেন, আমি আর্থিক সহযোগিতার জন্য জুলাই ফাউন্ডেশনে আবেদন করি। তিন মাস পর আমাকে ডেকে নেয়। ডেকে নেওয়ার পর আমাকে বসিয়ে আমার সাথে অনেক খারাপ আচরণ করে। এরপর আমাকে ভিতরে একটি নিয়ে যায় সেখানে অফিসের কোন কাজ চলে না পরিত্যক্ত। তিনটি রুম আছে টর্চার সেলের মত। এর ভিতরে ঢালাই বিছানা রয়েছে এবং জিআই পাইপ থাকে। এসময় জিআই পাইপ দিয়ে আমাকে বেধরক পিটায়। তখন সইতে না পেরে আমার দুই ভাইকে ফোন দেই এবং তারা তাদেরকে বলে আপনারা তাকে মাইরেন না সে আসলেই জুলাই যোদ্ধা। আমাদের কাছে প্রমাণ আছে, মেডিকেলের কাগজপত্র রয়েছে। এরপরও আমার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য ইচ্ছামত পিটায়। এরপর আমি সেখান থেকে চলে এসে হাসপাতালে ভর্তি হই। সে কাগজপত্রও আমার কাছে আছে। আমার মনে একটাই কষ্ট স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালাইছে কিন্তু জুলাই ফাউন্ডেশন যে একটা স্বৈরাচারের ফাউন্ডেশন আমার আগে জানা ছিল না। ওইটার ভিতরে যাওয়ার পরই আমি বুঝছি যে এটা একটা টর্চার সেল। আমাকে এমন ভাবে মারধর করছে সেটা বলার মত না, একটা পশুকেও মানুষ এভাবে মারধর করে না। ড. ইউনুছের কাছে আমি এটার বিচার চাই। আমাকে যে ছেলেটা মারধর করছে তার নাম সাহেদ। ওর সাথে আরো ৫/৬ জন ছিল। ওকে ধরে আইনের আওতায় আনলেই সে সব স্বীকার করবে।

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দায়েরকৃত হত্যা মামলার প্রধান স্বাক্ষী জুলাই যোদ্ধা রাহাত হোসেন বলেন, ৫ই আগষ্টের পরে নতুন পরবর্তী যে সাম্য, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশের জন্য, এমনকি জুলাই আহত এবং শহীদ পরিবারের পূনর্বাসন এবং তাদেরকে আর্থিক সহযোগিতার জন্য যে জুলাই শহীদ ও স্মৃতি ফাউন্ডেশন নামক ড. ইউনুছের একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল মানব কল্যাণের জন্য বা আহত কিংবা শহীদ পরিবারকে সহযোগিতা করার জন্য সেই প্রতিষ্ঠানের কিছু কিছু কর্মরত ব্যক্তিরা জিজ্ঞাসাবেদর নামে জুলাই যোদ্ধাদের ডেকে নিয়ে তাদেরকে যে অত্যাচার নির্যাতন করা হয়েছে এই এখতিয়ার কিন্তু জুলাই ফাউন্ডেশনের নাই। আমরা চাই এর দৃষ্টান্ত মূলক বিচার হউক। ড. ইউনুছের কাছে আবেদন এই বিষয়টি উদঘাটন করে যেন সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুলাই যোদ্ধা সাবিনা ইয়াছমিন, সুমন খান, আল আমিন, সিরাজুল, বুলবুল সিকদার, যুবায়ের, মেদেহী, বাবু, রুবেল, মাসুম, রাকিবুল হোসেন, আলমগীর, নাদিম, ইয়াসিন, মুন্না, সাব্বির হোসেন, সৌরভ, রতন ও শ্রাবণসহ প্রমূখ।

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!