নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
নিষিদ্ধ ডেভিল নিয়ে সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা সাকিবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

নিষিদ্ধ ডেভিল নিয়ে সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা সাকিবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডে আদমজী নতুন বাজার মার্কেটে গিয়ে চাঁদাবাজি ও মার্কেট ম্যানেজারকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ওয়ার্ড ছাত্রদল নেতা পরিচয়দানকারী সাকিব ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছাত্রদল নেতা সাকিব নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী বিহারী ক্যাম্পের মাদক ব্যবসায়ী বাবলার পুত্র। চাঁদাবাজি ও মারধরের ঘটনায় ছাত্রদল নেতা সাকিব সহ তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মার্কেট ম্যানেজার সবুজ। শনিবার (১০ মে) দুপুরে কথিত ছাত্রদল নেতা সাকিব সহ ০৫ জনকে আসামি ও অজ্ঞাত আরও ১২/১৫ জনকে আসামি করে অভিযোগটি দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, নাসিক ৬নং ওয়ার্ডের এসওরোড এলাকার শ্রমিকলীগ নেতা আশরাফ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী মোঃ সালাউদ্দিন (৪৯), পিতা-মৃত সিদ্দিক, আশরাফের আরেক সহযোগী যুবলীগ নেতা  হাবিবুর রহমান হাবিব @ হাবিব মন্ডল (৪৮), পিতা-ইদ্রিস মন্ডল, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মন্ডলের সহযোগী মোঃ কিবরিয়া (৫৬), পিতা-গোলাম রহমান, ছাত্রদল নেতা মোঃ সাকিব (২৪), পিতা-বাবলা,  কদমতলী এলাকার মোঃ বজলুর রহমান (৫৫), পিতা-মৃত মোঃ ফজলুল হক সহ অজ্ঞাতনামা আরো ১২/১৫ জনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়,  বিবাদীরা অত্র এলাকার উগ্র, বদমেজাজী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ প্রকৃতির লোক। বিবাদীরা আওয়ামীলীগ ক্ষমতায় থাকার সময়কালে এলাকার মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানী করিয়া আসিতেছিল এবং চাঁদাবাজী করিয়া বেড়াইতো। কেহ তাহাদের কথামতো চাঁদা না দিলে তাহাদের মারধর করতঃ বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি সাধণ করিত। আমি পেশায় একজন চাকুরীজীবি। আমি নতুন বাজার মিথিলা মার্কেটের ম্যানেজার হিসেবে চাকুরী করিয়া আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করিয়া আসিতেছি। উক্ত মার্কেটটি সরকার কর্তৃক লিজ গ্রহণ করিয়া এবং নিজস্ব ক্রয়কৃত জমিতে কর্তৃপক্ষ মার্কেটটি মাসিক ভাড়ায় দোকান ভাড়া দিয়া পরিচালনা করিয়া আসিতেছে। প্রতি মাসের ন্যায় ৯ মে শুক্রবার সন্ধ্যায়  মার্কেটে আমি দোকানদারদের নিকট হইতে মাসিক ভাড়া আদায়কালে বিবাদীরা বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হইয়া আমার গতিরোধ করিয়া ভাড়া আদায়ে বাঁধা প্রদান করে এবং আমার নিকট মাসিক ৬০,০০০/- (ষাট হাজার) টাকা করিয়া চাঁদা দাবি করে অন্যথায় আমাদেরকে মার্কেট পরিচালনা করিতে দিবে না বলিয়া জানায় এবং অকথ্য ভাষায় গালিগালজ করতঃ বিভিন্ন প্রকার হুমকী ধামকী প্রদান করিতে থাকে। আমি তাহাদেরকে গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীরা ক্ষিপ্ত হইয়া আমাকে এলোপাথারী মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করিতে থাকে। তখন আমি ডাক-চিৎকার করিতে থাকিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমার নিকট থাকা ভাড়া উত্তোলনকৃত নগদ ৬৮,৩০০/- (আটষট্টি হাজার তিনশত) টাকা নিয়া নেয় এবং তাহাদের দাবিকৃত টাকা না দিলে আমার বড় ধরনের ক্ষয়ক্ষতি করিবে ও প্রাণে মারিয়া ফেলিবে মর্মে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। নাসিক ৬নং ওয়ার্ডবাসী জানায়, ছাত্রদল নেতা পরিচয়ে সাকিবের বিরুদ্ধে এলাকায় ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত ০৫ আগস্টের পর বিভিন্ন ব্যবসায়ী ও বিহারি ক্যাম্পের ফুটপাত থেকে সাকিব নিয়মিত চাঁদা আদায় করে বলে অভিযোগ করেন ক্যাম্পের ব্যবসায়ীরা। এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!