নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
পুড়িয়ে দেওয়া সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কার করছে শিক্ষার্থীরা

পুড়িয়ে দেওয়া সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কার করছে শিক্ষার্থীরা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
র‌্যাব পাহারায় সিদ্ধিরগঞ্জ থানা পরিষ্কার করছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এর আগে সোমবার (৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানায় হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর থেকে এতোদিন থানা বেহাল অবস্থায় পড়ে ছিল।
এসময় র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে ঘুরে থানার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ পরিষ্কার কার্যক্রম শুরু করেছেন। এখনো নাগাদ তারা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম করে আসছেন।
সরেজমিনে দেখা যায়, প্রায় ৬০-৭০ জন শিক্ষার্থী দলে দলে তছনছ হয়ে থাকা পুরো থানা প্রাঙ্গণ পরিষ্কারের কাজ করছেন। এতে তাদের সহযোগিতা করছেন র‌্যাব-১১ এর সদস্যরা। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাবের পাহারায় এ কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছেন।
থানা প্রাঙ্গণ পরিদর্শন শেষে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেছেন, শিক্ষার্থী নিজ উদ্যোগে একটি ভালো কাজ করছেন। আমরা র‌্যাব-১১ তাদের সহযোগিতায় পাশে আছি।
হামলা চালিয়ে অস্ত্রসহ মালামাল লুটপাট সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা ইতোমধ্যে আমাদের র‌্যাব-১১ এর ফেসবুক পেজে জানিয়ে দিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার গণ অভ্যুত্থান কালে যে দুর্বৃত্ত এবং সুবিধাবাদী গোষ্ঠী সরকারি এবং রাষ্ট্রীয় স্থাপনায় হামলা এবং লুটপাট চালিয়ে অস্ত্র, গোলাবারুদসহ সরকারি সম্পত্তি লুট করেছে সেসব লুট করা সম্পত্তি স্বেচ্ছায় ফেরত দিলে তার পরিচয় গোপন রাখা হবে। কোনোরূপ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। আর যদি তারা স্বেচ্ছায় ফেরত না দেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণের জানমালে হামলার ঘটনার তথ্য পেলে র‌্যাবকে সে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও করেন তিনি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!