নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জিয়া সৈনিক দলের আনন্দ র‌্যালী

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জিয়া সৈনিক দলের আনন্দ র‌্যালী

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে এ বিশাল আনন্দ র‌্যালী শুরু হয়ে শিমরাইল মোড় সৌদি বাংলা মার্কেটের সামনে এসে শেষ করা হয়। র‌্যালীতে জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্তর্ভুক্ত বিভিন্ন থানা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সির সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন এইচ রুবেল, সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আহমেদ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল করিম, ফরিদপুর জেলা জেলা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম হামিদ,  নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি সিরাজুল ইসলামসহ প্রমূখ।

সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ বুকে লালন করতে হবে। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতাসীন হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন জিয়াউর রহমান। দেশের উন্নয়ন ও জনকল্যাণই ছিল তার লক্ষ্য। গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী দেশ গড়ার পথ সুগম করতে শহীদ জিয়াউর রহমানের আদর্শে আগামীদিনে সবাইকে রাজনীতি করতে হবে। আমাদের সকলকে তারেক রহমানের ডাকের জন্য প্রস্তুত থাকতে হবে। যে কোন সময় তারেক রহমানের ডাকে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। বিএনপি নির্বাচনমুখী দল, বিএনপি গণমানুষের দল। তাই বিএনপিতে কোন ভূমিদস্যু, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের স্থান নেই।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!