নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগনেতা পিস্তল আবু প্রকাশ্যে

সিদ্ধিরগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি যুবলীগনেতা পিস্তল আবু প্রকাশ্যে

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইল এনায়েত নগর এলাকার ফ্যাসিবাদের দোসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি যুবলীগ নেতা আবু খান ওরফে পিস্তল আবু প্রকাশ্যে হলেও গ্রেপ্তার হয়নি। আবু খান ও তার বাহিনী প্রকাশ্যে স্বশস্ত্র মহড়া দিয়ে সৃষ্টি করছে আতংক। এনিয়ে নানা প্রশ্ন উঠেছে জনমনে।
অন্যদিকে, কয়েক বিএনপি নেতার ছত্রছায়ায় এলাকায় নেট, ডিস ও মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে প্রকাশ্যে তার সহযোগী সন্ত্রাসীদের নিয়ে মহড়া দিচ্ছে। এনিয়ে এলাকায় বিরোধ চরমে উঠেছে। এরফলে যে কোনো সময় বড় ধরণের নাশকতা ও প্রাণহানীর আশংকা করছেন এলাকাবাসী।
জানাগেছে, গত ৫ আগষ্টের আদমজী সোনামিয়া মার্কেট এলাকার মৃত পৈলন খাঁর ছেলে যুবলীগ নেতা আবু খান সাবেক এমপি শামীম ওসমান ওসমান ও সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের ছত্রছায়ায় আদমজী এলাকার অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেন। সাবেক কাউন্সিলর সিরাজের সাথে সু-সম্পর্ক গড়ে তুলে সন্ত্রাসী গুলু মেম্বারের আপন ভাই হওয়ার সুবাদে শামীম ওসমানের গুড লিষ্টের তালিকাতে ও স্থান করে নেয় সে। শামীম ব্লকের একনিষ্ঠ হয়ে আবু খান এলাকায় অপরাধের রাম রাজত্ব গড়ে তুলে। এলাকায় ছিনতাই, মাদক, সুদের ব্যবসা, ভুমিদস্যুতা, মারামারি এমন কোনো অপকর্ম নেই যা আবু খান ও তার বাহিনীর সদস্যদের দ্বারা সংগঠিত না হয়েছে। মাদরাসা ছাত্র সাগরকে নির্মম ভাবে গুলি করে হত্যা মামলার আসামিও এই আবু খান। ৫ আগষ্ট সরকার পতনের পর আবু খান ও তার বাহিনীর সদস্যরা আতœগোপনে গেলেও কিছুদিন পর ক্রসফায়ারের তালিকাভুক্ত আসামি বিএনপি নেতা দর্জি সেলিমের ছত্রছায়ায় ফের প্রকাশ্যে আসে। ফিরেই আবু ও তার বাহিনী প্রকাশ্যে স্বশস্ত্র মহড়া দিয়ে সৃষ্টি করছে আতংক। আধিপত্য বিস্তারের প্রতিযোগীতায় নেমেছে মাঠে।
অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে বিভিন্ন মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে স্বর্বশান্ত করেছে আবু খান। তার বিরুদ্ধে হত্যা, মারামারিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জ থানায় এজাহারভুক্ত আসামি।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানায়, বিএনপির কয়েকজন নেতার শেল্টারে আবু খান ওরফে পিস্তল আবু বেপরোয়া হয়ে উঠেছে। ওই নেতারা আবু বাহিনীকে দিয়ে মাদক, নেট ও ডিস ব্যবসা দখল চাঁদাবাজি, ছিনতাই, চুরিসহ নানা অপকর্ম করে নিজেদের স্বার্থ হাসিল করে নিচ্ছে। তারা বলছেন, পুলিশের খাতায় আবু খান পলাতক থাকলেও এলাকায় নিজের বাসা এবং সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় তাকে প্রকাশ্যেই দেখা যাচ্ছে। তাই এলাকার নাশকতা প্রতিরোধ ও শান্তি শৃংখলা বজায় রাখতে ফ্যাসিস্ট সরকারের দোসর ও অসাধু বিএনপি নেতাদের ক্যাডার আবু খান কে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!